পরম করুণাময়কে ভালবাসার গোপন রহস্য *৮৬৪৬৬০ক৯ “যারা এই পৃথিবীর প্রেমে পড়েছে তারা অনেকটা অন্ধকারের তীরন্দাজ । এক বোকা লোক অদ্ধকারে একটা পাখি শিকার করার চেষ্টায় করছিল । কিন্ত ডালে বসা পাখিটি পর্র্ত তা দেখে হতভম্ব ।” প্রত্যেকটা সচেতন লোক যে নিজের পরিণতি সম্পর্কে ভাবে সে সহজেই বুঝে যে, আল্লাহর নৈকট্য লাভের জন্য তাকে ইহজাগতিক অতিরিক্ত ভোগ এবং সশ্রেহ-মততার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। পূর্ণাঙ্গ মহিমার অধিকারী শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীন । বিমুগ্ধ চিত্তে আমরা যেসব সুন্দরকে প্রত্যক্ষ করি সেগুলো আর কিছুই নয়, পরম করুণাময়ের প্রতিফলনমাত্র। লায়লী এবং মজনুর প্রেমকাহিনী উপরের কথাগুলোর একটা উজ্জল দৃষ্টান্ত। যদি মজনুর হৃদয় শুধুমাত্র লায়লার প্রেমে নিমগ্ন থাকতো তাহলে সে হয়তো মজনুর প্রতিমা হত। আসলে লায়লা মজনুর সম্পর্ক একটা অস্থায়ী ভূমিকামাত্র ৷ কেননা মজনু স্বগীয়ি প্রেমে নিমগ্ন হওয়া মাত্রই লায়লা তার আনুকুল্য থেকে বঞ্চিত হয়ে পড়ে । যদিও লায়লা মজনু উপাখ্যানের শুরুটাই ছিল লায়লাকে ঘিরে; কিন্তু কিছুকাল পরে লায়লার পরিবর্তে তার ভালবাসা আল্লাহ তা'আলার দিকেই বইতে শুরু করে। ভালবাসা এতদূর পর্যন্তই গ্রহণযোগ্যতা পায় যতক্ষণ পর্যন্ত এটা নিজ লক্ষ্যে অবিচল থাকে । কিন্তু যদি ভালবাসার পরিণতি ঘটে বিভ্রম এবং হতাশায় তাহলে সেটি হয়ে পড়ে সুবিশাল কোন অস্টালিকা। পরম আশ্রয়কেন্দ্র এবং হৃদয়ের চূড়ান্ত লক্ষ্যে পৌছানো- এ সবের কোন কিছুই সে ভালোবাসা দিয়ে অর্জিত হয় না। শুধুমাত্র এগুলো চাওয়ার প্রহেলিকা থেকে মুক্ত হতে পারলেই হৃদয় তার সফর জারি রাখতে পারে সেই ভালবাসার আশীর্বাদ নিয়ে যা ভূমিকে উর্বরতা দান করে। কিন্ত বিপদটা ঘটে যখন এই ভালবাসা অপাত্রে দান করা হয়। অবস্থা আরও শোচনীয় হয় যখন অপাত্রেই প্রেম বাধা পড়ে থাকে । যদি মজনু লায়লীর প্রতি মোহাবিষ্ট প্রেমে সারাজীবনের জন্য বাধা পড়ে যেত তাহলে তার প্রেম আধ্যাত্মিক শক্তি হারাতো। সে আর সব সাধারণ মজনুর মত অসীম প্রেমের অতরে হারিয়ে যেত। যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা চক্রান্ত করে কুয়োর মধ্যে ফেলে দেয়। তখন আলাহ তা'আলা তাকে পরিত্যাগ না করে তার মধ্যে নবুওয়াতের আলো জেলে দিলেন। পথিমধ্যে একজন তৃ্তার্ত পথিক সেই কুয়োয় বালতি নিক্ষেপ করল এই আশায় যে, হয়তো এখানে পানি পাওয়া যেতে পারে । কিন্তু ইউসুফ আ.-কে সেই বালতিতে উপরে উঠে আসতে দেখে পথিক তার তৃষ্তার কথা ভুলে গেল। সে এই অলৌকিক দৃশ্য দেখে একই সাথে হতবিহবল এবং আতম্কগ্স্ত হয়ে পড়ল । একাগবতার অভাবে পথিক এই অলৌকিক দৃশ্যেও আধ্যাত্মিক দিকটা ধরতে ব্যর্থ হলো। সে সেই বস্তগত অর্জনের উপরই ০9৬৫০
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।