The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০9৬৫০ *৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা অতএব, পরম প্রভুর নৈকট্যলাভ সেই অনুগত উম্মতের পক্ষেই লাভ করা সম্ভব যে এসব নেতিবাচক ঝৌকের ক্ষতিকর প্রভাবকে প্রতিহত করতে পারবে । আর তা নিজের সামর্থ্য অনুযায়ী পরম করুণাময়ের দিকে তার ভালবাসাকে পরিচালিত করার মাধ্যমেই শুধু সম্ভব। তবু মহান প্রভুর দিকে নিজেকে পুরোপুরি সমর্পনের পথে নানারকম ঝুঁকি দেখা দেয় । কখনো কখনো এমনও মনে হয় যেন হত্পণুটা খুবই শক্তিশালী বৈদ্যুতিক শক দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে। এটা একজন মানুষকে ধ্বংস করে দেয়ার জন্য যথেষ্ট । মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ্‌ তা'লার অলৌকিকতের প্রকাশ এর একটা আদর্শিক উদাহরণ । মূসা আ. সিনাই পাহাড়ে আল্লাহর কালাম বা বাণী প্রত্যক্ষ করেন। মানুষ সাধারণত শব্দ বা অক্ষরের মাধ্যমে পারস্পরিক ভাবের আদান-প্রদান করে থাকে। কিন্তু মূসা আ. অক্ষর বা শব্দ ছাড়াই আল্লাহর সাথে ভাবের আদান-প্রদানের আধ্যাত্মিক প্রক্রিয়ায় বিমোহিত হয়ে সংজ্ঞা হারিয়ে ফেললেন। অতঃপর তিনি করজোরে আল্লাহর সানিধ্য লাভের জন্য প্রার্থনা করলেন । কিন্তু আল্লাহর প্রত্যুত্তর ছিল, “তুমি আমাকে দেখতে পাবে না।” এরপরও মিনতি করার পর আল্লাহ তাকে পাহাড়ের দিকে তাকাতে বললেন । আল্লাহর নূরের তাজান্লির কারণে প্রশস্ত পাহাড় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। এই দৃশ্যে আতঙ্কিত হয়ে মুসা আ. জ্ঞান হারালেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন । উপরিউক্ত ঘটনা আমাদের মধ্যে এই উপলব্ধি জাগায় যে, ভালবাসার জন্য ক্রমান্বয়ে উন্নীত হওয়া প্রয়োজন । আধ্যাত্মিক ভালবাসা আত্মস্থ করার জন্য কিছু বিশেষ চর্চার প্রয়োজন। এর জন্য আল্লাহর বন্ধুর গুণাবলীর সাথে ক্রমান্বয় প্রশিক্ষণের মাধ্যমে সখ্যতা করে আধ্যাত্িক নৈকট্যলাভ এবং নিজের অহংবোধকে যতদূর সম্ভব জয় করা । আর এ ধরনের চর্চার মাধ্যমেই মানুষের হৃদয় ভালবাসতে পারার জন্য তার সহজাত শক্তিকে বাড়াতে পারে এবং এভাবেই সে খাটি হয় ও নেতিবাচক প্রবণতার মুষ্টি থেকে নিজেকে মুক্ত করতে পারে । আর শুধুমাত্র তখনই হৃদয় আধ্যাত্িক ক্ষমতা লাভে সক্ষম হয়ে ওঠে যখন ঝকঝকে আয়নার মত ইলাহী প্রেমের প্রতিফলকের কাজ করে । মা-বাবা, পতি-পত্বী এবং সন্তান-সন্ততিদের প্রতি ভালবাসা এবং বস্তগত ও আত্মিক সুযোগ-সুবিধা এবং অন্যান্য পার্থিব আনুকূল্য -এ সবই মহান আল্লাহ তা'আলার তীর বান্দার প্রতি অসীম দয়ার ফসল । কিন্তু এসব ধরনের ভালবাসাই আল্লাহর নৈকট্য লাভের উপায়। এগুলো আল্লাহর পথে চলার নির্দেশক মাত্র । যারা শুধুমাত্র অখণ্ড সুন্দরকে ভালবেসেছে অথচ এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ভালবাসেনি, তাদের অনুগত হওয়াটা কাম্য নয়। কারণ তারা পরমাত্মার অংশ হয় না। অন্যকথায় যারা জাগতিক প্রেমে মগ্ন হবে তারা আল্লাহর অনুগহ থেকে বঞ্চিত হবে । রুমী এই ধারণাকে নিচের কয়েকটি ছত্রে এভাবে বর্ণনা করেছেন,

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।