ইসলামিক তাসাউফ সম্পর্কে ওসমান নূরী তোপবাসের সাথে সাক্ষাৎকার ৮-০৮৬০৯ হাল্লাজ, যারা তাকে পাথর ছুঁড়ে হত্যা করেছিল তাদের জন্য তিনি বলেছিলেন, “হে আমার প্রভু । দয়া করে আমাকে ক্ষমা করার আগে যারা আমাকে পাথর ছুঁড়ে হত্যা করেছে তাদের ক্ষমা কর।” যদি আমরা আমাদের আধ্যাত্মিক স্তর বা পর্যায় জানতে চাই তবে আমাদের উচিৎ আমাদের কাজ এবং অনুভূতিগুলোর অব্যাহত বিশেষণ করা। বিশেষত আমাদের অহংকারের ভিত্তিহীন দাবীকে সব সময় নিয়ন্ত্রণে রাখতে হবে । অন্যথায় আমরা ইবলিস শয়তানের অবস্থায় পড়ে যাবো । যে তার ওউদ্ধত্য এবং অহংকারের জন্য এশ্বরিক আনুকূল্য থেকে বঞ্চিত হয়েছে । সে জান্নাতের ফেরেশতাদের শিক্ষক ছিল। কিন্ত সে আবেগ এবং আকাঙ্খাগ্ডলো থেকে মুক্ত হতে পারেনি । সে মানুষদের থেকে নিজেকে শ্রেষ্ঠ ভেবেছে এবং তার অহংকারের কারণে অভিশপ্ত হয়েছে । মনুষ্য প্রকৃতির পাপগুলোকে মওলানা রূমী গোলাপ ঝাড়ের কীটার সাথে তুলনা করেছেন । তিনি আমাদের উপদেশ বা পরামর্শ দেন। আমরা যেন আমাদের প্রকৃতিকে মিষ্টি গোলাপের মত করে তৈরী করি; কাটার মত নয়। পৃথিবীর বাগানে কাটা আমাদের ক্ষতির কারণ হয় কিন্ত আমাদের আত্মাকে সে রকম হতে দেয়া উচিৎ নয়। বরঞ্চ আমরা অনুর্বর মাটিকে গোলাপ বাগানে রূপান্তরিত করার জন্য আপ্রাণ চেষ্টা করবো । ০9৬৫০
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।