The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০9৬৫০ ২ল$ল৬১ আল্লাহপ্রেমের গোপন কথা কেন্দ্রে স্থান দিছেন তারা একই সাথে সমণ্ব মানবজাতির বন্ধু । ধার্মিক মুসলিমদের সাথে বন্ধুত রেখে এবং তাদের সুহবতে অংশ নিয়ে সকল মন্দ থেকে নৈতিকতাকে পবিত্র করা যায়। যাদের উচ্চস্তরের আধাত্মিক শক্তি আছে তারা অন্যান্যদের মাঝে সেই শক্তি ছড়িয়ে দিতে পারেন। যেহেতু তারা অহংকারের কুপ্রভাব থেকে আত্মাকে পরিশুদ্ধ করতে পারেন তাই তারা চারপাশের মানুষদের মধ্যেও সেই একই আধ্যাত্মিক শুদ্ধির স্তর প্রোথিত করতে পারবেন। এ ধরণের মানুষদের পাশে থাকলে যে কোন ব্যক্তি জীবনের সব দিক দিয়ে তার সম্প্রদায়ের জন্য উপকারী হবে । ভালবাসার মাধ্যমে তাসাউফ শিষ্য (মুরিদ) এবং তার গুরু শোইখ)-এর মধ্যে আধ্যাত্মিক বন্ধ প্রতিষ্ঠিত করে। একবার মুরিদ শাখইকে ভালবাসতে এবং শ্রদ্ধা করতে শিখলে শাইখকে সব দিক দিয়ে অনুকরণ করতে পারবে এবং মুরিদের নৈতিকতা মজবুত হবে। সুতরাং মুসলিম হিসাবে আমাদের অন্য যে কোন পদ্ধতির চাইতে ভালবাসতে পারার পদ্ধতি ব্যবহার করা উচিতৎ। আল্লাহকে আন্তরিকতার সাথে ভালবাসাই ইসলামিক নৈতিকতার ভিত্তি। আল্লাহ এবং তার সৃষ্টিকে সেবা করাই হচ্ছে ভালবাসা এবং আন্তরিকতার প্রমাণ। ভালবাসা থাকলে কঠিন কাজও স্বাচ্ছন্দ্য এবং অন্তষ্টির সাথে সম্পন্ন হয়ে যায়। সেবার মহত বিচার করা হয় এর বাস্তবায়নে আত্মোৎস্বর্ণের উপর। আন্তরিক সেবা আধ্যাত্মিক পূর্ণাঙ্গতার নির্দেশিক। এ ধরনের মানুষদের হৃদয় আল্লাহর বহি:প্রকাশের কেন্দ্র বিন্দু। যে যত বেশী আল্লাহর নৈকট্য লাভ করে তার হৃদয় ততই আধ্যাত্মিক বাস্তবতার ধারক হয়ে ওঠে । অন্যদিকে যে যত বেশী অহংকার দ্বারা আচ্ছন্ন থাকে ততই সে তার মনুষত্যকে হারিয়ে ফেলে । “জামিল' (সুন্দর) এবং “জলিল' আল্লাহর নাম। তার আরও দুইটা নাম “রাহমান? (করুণাময়) এবং রাহিম" (ক্ষমাশীল) । কুরআনে তার অন্যান্য নামের চাইতে এ দুটি নাম অনেক বেশী বার উচ্চারিত হয়েছে । সুতরাং তার প্রভুর অনুকরণে একজন মুসলিমের তার দ্বিতীয় প্রকৃতি বা স্বভাবকে ক্ষমাশীল এবং করুণাময় করা উচিৎ। এই পৃথিবীতে ক্ষমা এবং সমবেদনার অভাবেই যত অন্যায় অবিচার হয়ে থাকে । যারা ভালবাসতে জানে না তারা সহজেই নিপীড়ক এবং স্বৈরাচারী হয়ে যায়। তারা অন্যকে নিয়ন্ত্রণ করার জন্য ভীতি এবং ঘৃণাকে ব্যবহার করে। তারা এই বাস্তবতায় অজ্ঞ যে, যে কোন হৃদয়ই ভালবাসা দ্বারা জয় করা যায়। সূর্য যেমন কখনোই আলো দিতে প্রত্যাখ্যান করতে পারে না ঠিক তেমনি একটি বিবেচক আত্মার পক্ষে ভালবাসতে না পারাটা এবং অন্য জীবদের প্রতি করুণা প্রদর্শন না করাটা অসম্ভব হয়ে দাড়ায় ।

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।