ইসলামিক তাসাউফ সম্পর্কে ওসমান নূরী তোপবাসের সাথে সাক্ষাৎকার ৮-০৮৬০৯ সব ধরনের জাগতিক অসুখ থেকে হৃদয়কে পবিত্র করার অর্থবহতার উপর গুরুত্ব দিয়ে সর্বশক্তিমান আল্লাহ কুরআনে বলেছেন, “একদিন সম্পত্তি বা পুত্র সন্তান কোন কিছুই কাজে আসবে না। কিন্ত শুধুমাত্র আল্লাহর কাছে নজতানু একটি সুষস্্য হৃদয় কাজে আসবে!” (শু'আরা, ২৬:৮৮-৮৯) শুধুমাত্র আধ্যাত্মিক প্রশিক্ষণের মাধ্যমে সকল প্রকার মন্দ চিন্তাযুক্ত একটি পরিস্কার হৃদয়ের অধিকারী হতে পারা যায়। এ ধরনের প্রশিক্ষণের আগে হৃদয় একখণ্ড কীচা লোহার মত থাকে । তারপর এটাকে হাতুড়ী মেরে বাঁকা করে ইচ্ছানুযায়ী আকৃতি দেয়া যায়। একবার আধ্যত্মিক প্রশিক্ষণের মাধ্যমে হৃদয়কে পবিত্র করার পর চোখ যা দেখতে পায় না এবং মস্তিস্ক যা বুঝতে পারে না; তাও সে দেখতে এবং বুঝতে পারে । আধ্যাত্মিক পরিব্রাজক হওয়ার আগে রুমী তার নিজের অবস্থাকে বর্ননা করেছেন । অপরিপন্ক হিসেবে যদিও তখন তিনি সেলজুক মাদ্রাসায় একটি উচ্চপদে আসীন ছিলেন। আধ্যাত্মিক প্রশিক্ষণের মাধ্যমে তার কাছে যখন জগতের রহস্য উম্মোচিত হলো তার এই নতুন পর্যায়কে তিনি এভাবে বর্ণনা করেছেন, “আমি পরিশীলিত হয়েছি।” নবীজির সাহাবীরা এই আধ্যাত্মিক পূর্ণাঙ্গতার সর্বোৎকৃষ্ট উদাহরণ তৈরী করেছেন। ইসলামের সূচনার আগে তাদের কেউ কেউ এমন হীমশীতল হৃদয়ের অধিকারী ছিলেন যে, তারা তাদের কন্যা শিশুদের জীবন্ত কবর দিতেন । ইসলাম গ্রহণের পর তারাই ক্ষমা এবং কোমল হৃদয়ের স্মারক হয়ে ওঠেন। সংক্ষেপে আমরা তাসাউফের চর্চা না করে হয়তো চলতে পারি । কিন্তু আমরা কখনোই আধ্যাত্মিক পূর্ণাঙ্গতা অর্জন করতে পারবো না। সুফী পদ্ধতি বাদ দিয়ে ইসলাম চর্চা করলে কেউই ইসলাম চর্চার সেই পর্যায়ে পৌঁছাতে পারবে না যাকে “ইহসান' বলে অর্থাৎ, এমনভাবে ইবাদত করা যেন আল্লাহকে দেখতে পাচ্ছে)। আলতিনউলুক: আলতিনোলুক এর পাঠকদের আপনি আর কি পরামর্শ দিতে পারেন? আপনার সুফী পথে কারা আপনার আধ্যাত্মিক বন্ধু? আমরা নিশ্চিত যে তারা আপনার গ্রন্থ “ঈমান থেকে ইহসান” এর ইংরেজী তরজমার অপেক্ষা করছে, যেখানে আপনি তাসাউফের পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তপবাস: এতক্ষণ আমি যা বলছি তার সাথে সুফী শাইখরা যার উপর গুরুত্ব দিয়েছেন সেই সম্বন্ধে কিছু উপদেশ যোগ করতে চাই । আল্লাহর প্রেরিত দূত মহানবী সা.-এর জীবন এবং অনুশাসনের অলোকে নেয়া নৈতিক প্রশিক্ষণের পদ্ধতিই হল তাসাওউফ । এর উপাদান হলো আল্লাহ এবং রসুলের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধার সঙ্গে অবনত হওয়া । আল্লাহর সেই সমস্ত বন্ধু যারা ভালবাসার একমাত্র বস্ত হিসেবে আল্লাহ এবং তার রাসুলকে তাদের অন্তরের ০২৬৫০
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।