০9৬৫০ *»দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা আন্তরিকতা সম্পর্কে জ্ঞান, হৃদয়ের পরিশুদ্ধি এবং আল্লাহকে সেবা করার উপলদ্ধিকে অপ্রয়োজনীয় মনে করা । তাসাউফের সংজ্ঞা হলো, এসবের নেক আমল করা । এমনকি যারা এই নামকরণকে প্রত্যাখ্যান করে অথচ এ নীতিগুলোর চর্চা করে তারাও তাসাউফের চর্চা করে বলেই বিবেচনা করা হয়। নীতিমালা কার্ধকর থাকলে, নামে কিছু এসে যায় না। আমরা তাসাউফকে বলতে পারি, যুদ বা দুনিয়া বিমুখতা । আল্লাহর ভয় অথবা ধর্মীয় উপলব্ধি, এগুলো সবই একই বাস্তবতা এবং একই উদ্দেশ্য নির্দেশ করে। এসব কিছুই সবচে” পূর্ণাঙ্গ গুরু এবং মানবজাতির শিক্ষক মহানবী সা. এবং তার প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবীদের চর্চারই সংকেতবাহী। শান্তি এবং প্রশান্তি অর্জনের লক্ষ্যে হৃদয়েরও প্রশিক্ষণ প্রয়োজন । এমনকি মহানবী সা. ধার উপরে কোরআন নাজিল হয়েছিল, ওহী লাভের আগে তারও বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়েছিল । তিনি হেরা পর্বতের গুহায় যেতেন এবং সেখানে ইবাদত এবং ধ্যান করে সময় অতিবাহিত করতেন। ইবাদতের এই বিশেষ তরিকাকে আরবীতে এ'তেকাফ বলে। ওহী লাভের পরও নবীজি এর চর্চা চালিয়ে গিয়েছিলেন এবং রমজান মাসের শেষ দশদিন মসজিদে ২৪ ঘন্টা ইবাদতের জন্য নিবেদন করতেন । সিনাই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার আশীর্বাদধন্য হওয়ার আগে মুসা আ. চন্লিশদিন ইবাদত এবং দৈহিক কামনা বাসনা দমন করে অতিবাহিত করেছেন । ইউসুফ নবী কারাগারে দীর্ঘ বারোটি বছর অতিবাহিত করেছেন। মিশরের শাসক হওয়ার আগে তিনি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে গেছেন এবং আল্লাহর বন্দেগী করার মাধ্যমে তার ব্যক্তিকে নিখুঁত করেছেন । এভাবে তার হৃদয় ক্ষণস্থায়ী সন্তাুলো থেকে মুক্ত হয়ে কালক্রমে শুধুমাত্র আল্লাহর প্রতি নিবেদিত হয়েছিল । মে'রাজের আগে মহানবী ইনশিরাহ (প্রসারণ) অধ্যায়ের অর্থ অনুধাবন করেন । তার আধ্যাত্িক হৃদয় খুলে যায় এবং পবিত্র হয়। সর্বশক্তিমান আল্লাহ তার হৃদয় জ্ঞান এবং স্বীয় আলো দ্বারা পূর্ণ করেন। এভাবে তিনি আল্লাহর কাছে তার ভ্রমণের পথে অসাধারণ ব্যাপারগুলো দেখার প্রস্ততি নেন। তখন তিনি বস্তজগৎ থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জগৎ এর জন্য তৈরী হন। যদি আল্লাহর নবীরা আধ্যাত্মিক প্রশিক্ষণ এবং হৃদয় পবিত্র করণের পাঠ নেন তাহলে আমাদের মত সাধারণ মানুষের এই প্রক্রিয়া ছাড়া চলবে কী করে? একটি নাক নোত্রা ছারা বন্ধ থাকলে ফুল এবং গোলাপের সুগন্ধ নিতে পারে না। যখন জানালা বাম্প দ্বারা আচ্ছন্ন থাকে তখন আমরা এর মধ্যে দিয়ে পরিষ্কার কিছু দেখতে পাই না । কিছু চোনা একটি পাত্রের পুরো পানিকে কলুষিত করে দেয়। একিভাবে, আধ্যাত্মিক ময়লা, স্বীয় আলোকায়ন এবং আধ্যাত্মিক আশীর্বাদ নেয়ার পক্ষে হৃদয়ে প্রবিন্ধকতার কাজ করে।
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।