The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক তাসাউফ সম্পর্কে ওসমান নূরী তোপবাসের সাথে সাক্ষাৎকার ৮-০৮৬০০৯ দায়ী। সুতরাং এই দুধটুকু তোমার এবং আমি তোমার জন্য ততদিন পর্যন্ত দুধ আনবো যতদিন পর্যন্ত গরুটির পাকস্থলী থেকে ঘাসটুকু না পরিস্কার হবে ।” আমি তাকে বললাম, “এটা বলার দরকার নেই । আমার বাগানের ঘাসটুকু তোমার গরু খেয়েছে। এটা মূল্যবান কিছুই নয় এবং প্রতিদান হিসেবে আমি কিছু চাই না।” সে সবিনয় অনুরোধ জানালো যে, দুধের এই অংশটুকু আমার প্রাপ্য । এরপর সে আমাকে দুধ দেওয়া অব্যাহত রাখলো যতদিন পর্যন্ত না গরুর পেট থেকে ঘাস পরিস্কার না হলো । রবি মোল্লার এই আচরণ আমাকে গভীরভাবে স্পর্শ করল এবং অজ্ঞতার পর্দা আমার চোখ থেকে সরে গেল। পথ প্রদর্শনের আলো আমার হৃদয়ে ঝিকমিক করে উঠল এবং নিজেকে এই বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম যে, “এইরকম খজু একজন ব্যক্তির ধর্ম নিশ্চিতভাবে সরল পথ । একটি ধর্মের সত্যতা সম্পর্কে কোন সন্দেহেরই অবকাশ নেই যে ধর্ম রবি মোল্লার মত দয়ালু, ন্যায় নিষ্ঠ এবং প্রকৃত ধার্মিক ব্যক্তির জন্ম দেয় । অতএব আমি কলেমা শাহাদাত উচ্চারণ করলাম । এই ঘটনা এবং এরকম আরও বহু উদাহরণ প্রমাণ করে যে, একজন বিশ্বাসী নৈতিকতা নিখুঁত করতে সূফীরা এবং তাদের পদ্ধতিই ইসলাম বিস্তারের গুরুত্বপূর্ণ কারণ । তাসাউফ দুইভাবে কাজ করে: প্রথমত, বিশ্বাসীদের নৈতিকতা নির্ভেজাল করতে এবং দ্বিতীয়ত সুফীদের দৃষ্টান্তমূলক আচরণ অনুসরণ করে ইসলামের বিস্তার লাভ। অমুসলিমদের নিকট এটা ইসলামের সমবেদনাপূর্ণ চেহারা দেখায় এবং ইসলামের নির্ভুল গঠন প্রকাশে সহায়তা করে। ইসলাম হল আইন, ঈশ্বর সচেতনতা “ফাতওয়া এবং “তাকওয়া' ৷ ইসলামের বৈধ দিক হলো “ফাতওয়া' । যা প্রাসাদের ভ্তম্তস্বরূপ। অন্যদিকে সূফী বৈশিষ্ট্য “তকাওয়া” হলো সেই প্রাসাদের পরিপূরক অংশ । যা মূল কাঠামোকে সৌন্দর্যমন্তিত এবং শক্তিশালী করে। তাসাউফ মুসলিমদের নৈতিকতা মজবুত করার সাথে সাথে ইসলামের এই দুই দিককে একত্রিত করে । তাসাউফ মানবজাতিকে কুরআন এবং বিশ্ববান্মাণ্ড সম্পর্কে ধারণা দেয় এবং এই ব্রন্মামাণ্ডে তার জায়গা এবং দায়িতৃ সম্পর্কে জানতে সাহায্য করে । তাসাউফের নীতি হলো আল্লাহর জন্য ভালবাসা এবং আল্লাহ সম্পর্কে জ্ঞান । যা অনেকটা মে'রাজের দৃশ্যের মত- মে'রাজ হলো আল্লাহর কাছে উ্ধ্বারোহন। সংক্ষেপে সুফী পথ হৃদয় এবং আত্মার প্রশিক্ষণের জন্য দরকারী । প্রতিটি মুসলিমের এটির প্রয়োজন আছে। “আমরা কি তাসাউউফ ব্যতীত চলতে পারি? এ প্রশ্নটি অনেকটা এরকম যে হাদীস, ধর্মতত্, ইসলামিক আইন, কুরআনের তফসীর এবং অন্যান্য ইসলামী বিজ্ঞান ছাড়া চলতে পারে না। তাসাওউফকে ইসলামের অপ্রয়োজনীয় অংশ হিসেবে বিবেচনা করা অনেকটা ০9৬৫০

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।