The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০9৬৫০ ₹স্লশ» আল্লাহপ্রেমের গোপন কথা প্রভু! আপনার ক্ষমা কী মহৎ!” আর কখনো এসবের পুনরাবৃত্তি হবে না এই নিয়ত করে সে তার সব পাপের জন্য অনুতপ্ত হলো এবং তার বন্ধুদের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করল। নবীজির জীবনের এ ধরনের উদাহরণ থেকে তাসাউউফ এর আলো নেয়। নবীজি হলেন এশ্বরিক গুণাবলীর নিখুঁত বহি:প্রকাশের আধার এবং তার উপরই স্বীয় বিধানসমূহ নাজিল হয়েছে। সূফী দর্শন অনুযায়ী, সৃষ্টির শ্রেষ্ঠতার পরিমাপক দণ্ড অনুযায়ী মানুষই সবচে' উচ্চ অবস্থানে রয়েছে। কেননা মানুষের সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হওয়ার সুপ্ত ক্ষমতা নিয়ে। বাকী সব সৃষ্টির বিপরীতে সে চোখের মনির মত। কোন পাপই তার এই অন্তর্জাত গুণটিকে মুছে ফেলতে পারে না। এ সম্পর্কে তাসাউফের দৃষ্টিভঙ্গী খুব ভারসাম্যপূর্ণ । পাপীকে সহ্য করা যায় কিন্তু পাপকে নয় । আমরা পাপকে ঘৃণা করবো কিন্ত পাপীকে ক্ষমা প্রদর্শন করবো । যাতে করে পাপের পঙ্কিলতা থেকে সে উঠে আসতে পারে । তা করতে গিয়ে তাসাউউফ মানুষকে সবচে" কার্যকরী বা ফলপ্রসূ পদ্ধতি অর্থাৎ ইসলাম ধর্মে তাদের আমন্ত্রণ জানায় । মানুষের প্রকৃতিই হলো ভালবাসা এবং ক্ষমার হাত ছারা প্রসারিত করে তাদের প্রতি আকৃষ্ট হওয়া । এ ধরনের কিছু ব্যক্তিদের মধ্যে আব্দুল কাদির জিলানী, ইউনুস ইমরে, বাহাউদ্দীন নাকশবান্দী, জালালুদ্দীন রুমী এবং অন্যান্য আল্লাহর বন্ধুরা । আলতিনউলুক: আপনি আমাদের দেখিয়েছেন, কিভাবে তাসাউফ একজন মানুষকে পূর্ণাঙ্গতার দিকে নিয়ে যায় এবং তাকে অপবিত্রতা থেকে পরিশুদ্ধ করে। এই প্রেক্ষিতে একজন মুসলিমের জীবেন তাসাওউফ এর স্থান কোথায়? তাসাউফ ছাড়া কি একটি ধার্মিক জীবন অতিবাহিত করা সম্ভব? তপবাস: আপনার প্রশ্নটি গুরুত্বপূর্ণ । এর উত্তর আমি একটি গল্পের মাধ্যমে দিতে চাই । যা আমার বাবা মুসা আফেন্দী আমাকে বলেছিলেন, খৃষ্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া আমাদের এক প্রতিবেশী ছিল। একদিন আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন । তার উত্তর ছিল, “রবি মোল্লা নামের খুব উচু নৈতিকতাসম্পন্ন এক প্রতিবেশী, যে ব্যবসায়েও খুব নেকবখত ছিল, তার কারণেই আমি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হই। তার অনেকগুলো গরু ছিল এবং দুধ বিক্রি করে সে জীবিকা নির্বাহ করতো । একদিন সে আমাদের বাড়ীতে আসল এবং একটি বিশাল পাত্র ভরা দুধ আমাকে দিয়ে বলল, “এটা তোমার দুধ ।” আমি তাকে বললাম, “তোমার কাছে কোন দুধ আমি পাই না। মনে মনে ভাবলাম যে সে কোন ভুল করেছে ।” এই দয়ালু এবং মহান ব্যক্তিটি ব্যাখ্যা করল যেশ্থ সে কেন দুধ এনেছে; বলল, “দুর্ভাগ্যবশত: তোমার বাগানে আমি আমার গরুকে ঘাস খেতে দেখেছি; আমি সেজন্য

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।