ইসলামিক তাসাউফ সম্পর্কে ওসমান নূরী তোপবাসের সাথে সাক্ষাৎকার ৮-০৮৬০৯ কেননা এটা স্বর্গ থেকে আসার কারণে তাদের চোখে তা মহামূল্যবান। একইভাবে, কোন পতিত মানুষকে দেখে আমরা উদাসীন থাকতে পারি না। বস্তগত বা আধ্যাত্মিক উপায়ে তাদের সাহায্য করার জন্য আমাদের ছুটে যাওয়া উচিত। সর্বশক্তিমান আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন তিনি তার অস্তিত্বের আধ্যাত্ম সত্তা তাদের মধ্যে স্ারিত করেছেন। সুতরাং প্রতিটি মানুষ স্বীয় গোপনীয়তা ধারণ করে । সে কতটা পাপ করে তা বিবেচ্য নয়। কেননা, তার রয়েছে অন্তর্জাত মূল্য । যাকে কোন কিছুই ধ্বংস করতে পারে না। রূমী বলেছেন, মানুষ খাটি । পরিস্কার পানির মত যার মধ্যে দিয়ে তাকে পরিস্কারভাবে দেখা যায়। যদি এই পরিস্কার পানি কর্দমাক্ত এবং ধুলায় আকীর্ণ হয় তখন এর মধ্য দিয়ে তাকে আর দেখা যায় না। তেমনি এশ্বরিক আলো দেখতে পাওয়ার জন্য এই পানিকে ময়লা মুক্ত করা প্রয়োজন । “তাসাওউফ" এমন একটি পন্থা যার মাধ্যমে কামজ আকাংখা থেকে একজন ব্যক্তির আত্মাকে পরিশুদ্ধ করা যায়। সূফীরা কাউকেই এই পরিশুদ্ধ প্রক্রিয়া থেকে বাদ দেন না। এমনকি যদি সেই ব্যক্তি পাপে নিমজ্জিত থাকে, তবুও না। এটাকে গ্রহণ করতে প্রস্তুত যে কাউকে সূফীরা সুযোগ দেন । নবীজির জীবনে সব ধররনের পাপীকে ক্ষমা করার বহু দৃষ্টান্ত রয়েছে। যেমন, নবীজি তার প্রিয় চাচা হামজা রাদি.-এর হত্যাকারী ওয়াহসিকেও ক্ষমা করা থেকে বাদ দেন নি। ওহুদের যুদ্ধে ওয়াহসী যখন তার চাচা হামজাকে হত্যা করে তখন নবীজি গভীরভাবে শোকার্ত হয়ে হয়ে পড়েন। রাসুলুল্লাহ সা. ওয়াহসীকে শ্বাস্বত মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণের জন্য তার কাছে একজন বার্তাবাহক পাঠান । ওয়াহসী এর উত্তরে নিম্ন লিখিত বার্তাটি পাঠায়, “হে মুহাম্মাদ! আপনি আমাকে মুক্তির আহবান জানাতে পারেন না। কেননা আল্লাহ কুরআনে বলেছেন, “(তারাই আল্লাহর খাঁটি বান্দা) যারা অন্য দেবতাকে আল্লাহর শরীক করে না, আল্লাহর সৃষ্ট পবিত্র প্রাণীদের হত্যা করে না (ন্যায়নিষ্ঠ কারণ ছাড়া) এবং ব্যাভিচার করে না; এবং যে কেউ একাজগুলো করলে (শুধু যে) শাস্তি পাবে তাই নয়; শেষ বিচারের দিন তার দণ্ড দ্বিগুণ হয়ে যাবে । এবং সে সেখানে চরম অপমানের সাথে বাস করবে ।” ফুরকান, ২৫: ৬৮-৬৯)। এই আয়াতে বর্ণিত প্রতিটি পাপ কাজ আমি করছি । আমার মুক্তির কোন সম্ভাবনা আছে কি?” অনুতপ্ত পাপীদের সংশয় দূর করার লক্ষ্যে সর্বশক্তিমান আল্লাহ এই আয়াতটি নাজিল করেন, “বল, হে আমার বান্দারা, যাদের আত্মা নীতিভ্রষ্ট! আল্লাহর ক্ষমা সম্পর্কে হতাশ হয়ো না। কেননা আল্লাহ সব পাপ ক্ষমা করেন। কেননা তিনি সব সময় ক্ষমাশীল, পরম করুণাময় |” (জুমার, ৩৯:৫৩)। এই আয়াত শুনে ওয়াহসী খুব খুশী হয়ে বলল, “হে আমার ০9৬৫০
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।