০9৬৫০ আলতিনউলোক: আপনার বই “ঈমান থেকে ইহসান (িশ্বীসের অন্ত:স্থকরণ)”- এ আপনি বলেছেন যে, একজন মুসলিমের জীবনে সূফী দর্শন খুব গুরুত্বপূর্ণ । ইসলামের বিস্তারে এবং একই সাথে সত্যের পথে মানক্ষিক আত্মাকে পূর্ণাঙ্গতা এবং দিক নির্দেশনা দেয়ার জন্য সুফী দর্শনের উপযোগিতা কী? এর সফলতার পিছনের রহস্যটা কী? তপবাস: ইসলাম চর্চায় মানুষের প্রশিক্ষণের বিশেষ পদ্ধতিই হলো “তাসাওউফ' । ইসলামের বাহ্যিক দিক হলো “শরিয়াহ' । আর একটি নৈতিকতাপূর্ণ জীবনের পথে মানুষকে পরিচালিত করার লক্ষ্যে শরিয়াহ এ রয়েছে পুরস্কার এবং শাস্তির ধারণা। অন্যকথায়, একজন মুসলিমের জীবনকে সুনির্দিষ্ট আকৃতি দেয়ার জন্য শরিয়াহ এর মধ্যে রয়েছে বেহেশত এবং দোজখের মৌলিক ধারণা । অন্যদিকে “তাসাওউফ* হল ইসলামের অন্ত:স্থ দিক। যার মধ্যে এর প্রাথমিক পদ্ধতি হিসেবে রয়েছে ভালবাসা এবং ক্ষমা এবং এর সাথে যোগ করা হয়েছে বেহেশতের পুরস্কার এবং দোজখের শাস্তি । আজকাল মানুষ তাদের পাপ থেকে দুর্ভোগ পোহাচ্ছে এবং ধর্মের সুরক্ষিত বর্ম থেকে সরে গিয়ে বিপথগামী হচ্ছে। অহংবোধই এর কারণ । ক্ষমা এবং ভালবাসার মাধ্যমে পাপীদের মুক্তি সম্ভব । অতএব সূফী দর্শনের কোমল হাত পাপীদের দরকার হয় বলে তাসাওউফ এর পদ্ধতি বাড়তি অর্থবহতা লাভ করে । এটা শুধু আমাদের দেশেই যে গুরুত পেয়েছে তা নয় বরঞ্চ পাশ্চাত্য দুনিয়ায় ও যেখান সূফী পদ্ধতি বহু লোককে ইসলাম ধর্মে দীক্ষিত করেছে। যারা অহংবোধ এবং শুধু যুক্তির উপর ভিত্তি করে তন্টের ফাদে নিমজ্জিত তাদের সূফীরা ইসলাম ধর্মে আমন্ত্রণ জানায় । যা জীবন প্রদায়ক শ্বাস-প্রশ্বাস, পাপীদের প্রতি আমাদের আচরণ ঘৃণা এবং প্রতিহিংসাপূর্ণ না হয়ে ক্ষমা এবং সমবেদনায় পূর্ণ আশাবাদ হওয়া উচিত। একজন পাপী যে সমুদ্ধে তলিয়ে যাচ্ছে সে ব্যক্তির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া আমাদের কর্তব্য । তাদের ভয়াবহ অবস্থা থেকে উদ্ধার করার জন্য অভিশাপ এবং বকা-ঝকা করা একটি হীন পদ্ধতি | মানুষ যদি তার জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে বহু দূরে বিচরণ করে তবু মানুষ হওয়ার কারণে তার অন্তর্জাত মূল্যের জন্য সে কিছু বিবেক এবং সম্মানের ভাগীদার । একজন পাপীর সাথে (পূর্বে উল্লেখ করা হয়েছে) ধুলায় মলিন পবিত্র হজরে আসওয়াদ পাথরের তুলনা করা যায়। এই মহামূল্যবান পাথরের সেই দু:খজনক অবস্থা দেখে কোন মুসলিমই উদাসীন থাকতে পারে না। এটাকে পরিস্কার এবং এর যথাযথ জায়গা স্থাপন করতে তারা ছুটে যায়।
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।