পরম করুণাময়কে ভালবাসার গোপন রহস্য *৮৪৬৪৬০ক৯ নিজেকে হারিয়ে ফেলে । তখন জন্ম হয় হতাশ একজন মানুষের । অন্যকথায়, তখনই সে আল্লাহকে খুঁজে পায় যখন সে আল্লাহর প্রেমে মশগুল হয়ে তীর সৃষ্টিকে ভালবাসে; পুরস্কার হিসেবে সে তার ইবাদতের গভীরতা অনুসারে আধ্যাত্মিক মুক্তির আশীর্বাদপ্রাপ্ত হয় । আসলে কোন্ দিকে মানুষ তার ভালবাসাকে প্রবাহিত করছে তার উপর নির্ভর করেই মানুষের এশ্বরিক বিচারের রায় নির্ধারিত হয়। এর কারণ, আল্লাহ তা'আলা কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক গুণ দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন । আল্লাহ্ তা*আলা মানুষকে তার বিশাল সংখ্যক গুণাবলী থেকে তিনটা গুণের ভাগ দিয়েছেন। ১. শর্তহীন অভিত্ব ২. শর্তহীন মহিমা এবং ৩. শর্তহীন সততা । কিন্ত একই সাথে তিনি মানুষকে এর ঠিক উল্টোটাও দিয়েছেন । ১. শর্তহীন অনিশ্চয়তা ২. চরম কদর্ধতা এবং ৩. চরম অসততা । এক্ষেত্রে পবিত্র কুরআনে উদ্ধৃত আছে, “এবং মহান আল্লাহ মানুষের মধ্যে বিচারিক শক্তিও দিয়েছেন যার দ্বারা সে ঠিক-বেঠিক নির্ণয়ে সক্ষম ।” (শোমস, ৯১৪৮) উপরোক্ত এই দুই ধরণের পুরোপুরি বিপরীত প্রবক্তার টানা-পোড়েন মানুষের মধ্যে সারাজীবন চলতে থাকে । এই প্রেক্ষিতে এটা বলা অসংগত হবে না যে, দুর্ভাগ্যবশতঃ এই নেতিবাচক প্রবণতাই মানুষকে বেশী নিয়ন্ত্রিত করে । যারা এই ফাদে পা দেয় তারা এতটা অন্ধ হয়ে পড়ে যে, তারা শুধু নিজেদের ক্ষমতায় বিষুক্ত হয়ে থাকে । এটা একটা বড় ধরনের দুর্বলতার পরিচয়। এই ধরণের আত্মপ্রেম মানুষকে তার অপরিমেয় ক্ষমতার সম্ভাবনার উম্মোচন থেকে বিরত রাখে । তাছাড়াও এটা সবচে' মারাত্মক আত্মিক অসুস্থ্যতা । যার ফলে তারা আধ্যাত্মিক শক্তিসম্পন্ন যে কোন বহিরাগতকে প্রচণ্ড ওদ্ধত্যের সাথে অস্বীকার করে। তাসাউফের পারিভাষায় এর অন্তর্নিহিত অর্থ হল, “নশ্বর দেহের মৃত্যুর আগেই মানসিক মৃত্যু” অর্থাৎ সূফীদের মতে, নেতিবাচক প্রবণতা থেকে উত্সারিত অশুভ ফাদ এড়িয়ে চলা এবং এর পরিবর্তে জীবনের ঘূর্ণাবর্ত থেকে নিজেকে রক্ষা করা । যাই হোক, এই ধরনের উপলব্ধির মানে এই নয় যে, নিজের অহকারকে গোড়া শুদ্ধ উপড়ে ফেলা যাবে। বরং এর অর্থ হল, অহংকারকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। রূমীর ব্যাখ্যা এ ব্যাপারে নিম্নরূপ, যে পানি জাহাজকে ভাসতে সাহায্য করে সেই পানিই জাহাজের অবলম্বন হিসেবে কাজ করে । কিন্তু জাহাজটা যদি পানি দিয়ে ভরে যায়, তাহলে সেই একই পানি তার ধ্বংসের কারণ হয়। একইভাবে জাহাজের আর একটা উদাহরণ দেয়া যায়। জাহাজ চলাচলের জন্য আগুনও দরকার অর্থাৎ জাহাজের বয়লার আগুন দ্বারা চলে । কিন্তু যদি সেই আগুন জাহাজের ডেক-এ ছড়িয়ে পড়ে তবে তা পুরো জাহাজকে পুড়ে ছাই করে ফেলবে । ১৩, ০9৬৫০
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।