The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ভালবাসা (মুহাববাহ্‌) ৮২৪২৫০৯ তাহলে যুক্তি অনুসারে বোঝা যায় যে, এ ধরনের আচরণ ইতোমধ্যেই যারা বিশ্বাসী তাদের জন্য আরও বড় পুরস্কার বয়ে নিয়ে আসবে। আল্লাহর বান্দাদের দেয়া আল্লাহর সবচে' সেরা পুরস্কার হল প্রকৃত বিশ্বাস । আমাদের অরষ্টা আদেশ দেন যে, এই পুরস্কারকে আমাদের জীবদ্দশায় শেষ নিংশ্বাস ত্যাগ করার আগ মুুর্ত পর্যন্ত সযত্রে লালন করতে হবে । কুরআন বলে, “হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর। যা তীর প্রাপ্য এবং বিশ্বাসী না হয়ে মৃত্যুবরণ কর না ।” (আলে ইমরান, ৩:১০২) বিশ্বাসের আশীর্বাদের সবচেয়ে সেরা ফসল হলো সৃষ্টিকে সৃষ্টার চোখ দিয়ে দেখা এবং তাবৎ জীবকে ভালবাসা । এটা একজন বান্দাকে উচ্চ স্তরে উন্নীত করে এবং তাকে ক্ষমা, দয়া ও ভালবাসার জগতে প্রবেশ করতে সাহায্য করে। তাহলে সৃষ্টির প্রতি দয়া, মমতা, ক্ষমতা ছড়িয়ে দেয়া উচিৎ। আল্লাহর মহান বন্ধু জালালুদ্দিন রূমী এই প্রেক্ষিতে উল্লেখ করেন, একজন মাতাল লোক ধর্মীয় হিতোপদেশ চলাকালে সূফী আবাসে আসল । সুফী দর্শনের শিষ্যরা মানে দরবেশরা তাকে সেখান থেকে চলে যেতে বললেন এবং অপমান করলেন । রূমী এমনভাবে মাতাল লোকটির সাথে আচরণ করলেন যেন সেও প্রকৃত বিশ্বাস সম্পর্কে শিখতে এসেছে। তারপর তিনি সেই সব মানুষদের উদ্দেশ্যে বললেন, যারা মাতাল লোকটাকে অপমান করেছে “যদিও এই লোকটিই ওয়াইন পান করেছে, কিন্ত মনে হচ্ছে তোমরাই মাতাল হয়েছো ।” পাপের প্রতি নিদারুন বিরুক্তির স্বাভাবিক অনুভূতির সাধারণীকরণ করা উচিৎ নয়। এই গল্পটি তারই একটি বাস্তব উদাহরণ । বিপরীতে একজন পাপীকে আহত পাখী হিসেবে দেখা উচিৎ। যার সমবেদনাপূর্ণ আচরণ দরকার এবং তাকে হৃদয়ে জায়গা দিয়ে শিক্ষা এবং দিক-নির্দেশনা দেয়া উচিৎ। উত্তাদ আহমেদ ইয়েভি এই বিষয়টি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। “যেখানেই তুমি একজন ভগ্নহদয় মানুষ দেখবে, তার আরোগ্যের কারণ হয়ো। এরকম বঞ্চিত কেউ যদি জীবন তরী আর বইতে না পারে । তবে তার বন্ধু হয়ো ।” এটা ভুললে চলবে না, “সুখের যুগের ফসল দিয়ে আজকের বিশ্বাসী সমাজ আশীর্বাদ ধন্য হয়েছে। নবীজির সময়কেই “সুখের যুগ" বলে অভিহিত করা হয়েছে। মহান সাহাবী এবং পরিশ্রম করেছেন। তারা আল্লাহর জন্য তার চারপাশে ঘুরেছেন। অতএব তারা আমাদের বিশ্বাসের আকাশে তারার মত দীপ্তি ছড়িয়েছেন। বিশ্বাসের বিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। আমাদের দৈনন্দিন জীবনে আশীর্বাদ এবং ক্ষমার উৎস হয়েছেন। আমাদের যুগের আলোকবর্তিকা হয়েছেন এবং পৃথিবীতে মহিমান্বিত আল্লাহর সাক্ষী হয়েছেন। ১৪৫] ০9৬৫০

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।