The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০9৬৫০ *»দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা “বাইজান্টাইন এর বিরুদ্ধে যুদ্ধের সময়, আমরা আবু আইয়ুব আল আনসারীর রাদি. সাথে একই জাহাজে ছিলাম । আমাদের নেতা ছিলেন আব্দুল্লাহ বি. কায়েস। যখন মহান সাহাবী আবু আইয়ুব আনসারী যুদ্ধের লুটের মাল বন্টনের দায়িতে নিয়োজিত লোকটির কাছে আসলেন, তখন তিনি একজন মহিলাকে কাদতে দেখলেন । মহিলাটি যুদ্ধ বন্দী । আবু আইয়ুব আনসারী তার কান্নার কারণ জানতে চাইলে । তারা বলল, “এই মহিলার একটি শিশু সন্তান ছিল তারা তাকে তার সন্তান থেকে বিচ্ছিন্ন করেছে। এ কারণে সে কীদছে।” আনসারী তৎক্ষণাৎ তার সন্তানকে খুঁজে মায়ের কাছে ফেরত দিলেন। তারপর মহিলাটির কান্না থামল । লুটের মালের দায়িতে নিয়োজিত অফিসারটি তার সেনাধ্যক্ষ আব্দুল্লাহ বি. কায়েসের কাছে এ ব্যাপারে নালিশ করল । কায়েস এর কারণ জানতে চাইলে থেকে সন্তানকে ছিনিয়ে নেয়, তাদেরকে আল্লাহ শেষ বিচারে দিন তাদের ভালবাসার মানুষ থেকে বিচ্ছিন করে দেবেন ।” (মুসনাদ আহমেদ, ৫ম খণ্ড, ৪২২; তিরমিযী, বুয়ু, ৫২, ১২৮৩) এই ঘটনা থেকে প্রতীয়মান হয় যে, আল্লাহ এবং নবীকে ভালবাসার জন্য তার সমস্ত সৃষ্টির প্রতি ক্ষমা, মমতা এবং ভালবাসার দৃষ্টিতে তাকানো প্রয়োজন । এর কারণ বিশ্বাসের সর্বোৎকৃষ্ট ফসল হলো ভালবাসা এবং ক্ষমা । নিম্নলিখিত নির্দেশনামূলক ঘটনাটি তাবৎ সৃষ্টির প্রতি ক্ষমা এবং ভালবাসা দেখানোর সহজাত আশীর্বাদকে আরও পরিস্ফুট করে এবং দেখায় যে কিভাবে এই ঝৌক মানুষকে বিশ্বাসের উৎসে পৌছে দেয়। মহানবীর যুগকে সুখের যুগ বলা হয়। সাহাবীদের মধ্যে হাকিম বি. হিজাম রাদি. বলে একজন ব্যক্তি ছিলেন। তিনি নবীজির পত্রী খাদিজার আত্মীয় ছিলেন। তিনি খুব সদাশয়, সমব্যথী এবং দানবীর ব্যক্তি ছিলেন। প্রাক-ইসলাম যুগে তিনি ছোট ছোট কন্যা শিশুদের তাদের বাবাদের কাছ থেকে কিনে নিতেন। কেননা সেই সময়ের বাবারা তাদের কন্যা শিশুদের অবাঞ্চিত ভাবতো এবং জীবন্ত কবর দিতো । এভাবে তিনি শিশুদের জীবন বৰাচাতেন এবং তাদের রক্ষা করতেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি নবীজির কাছে জানতে চাইলেন, মুসলিম হওয়ার আগে তার করা ভাল কাজগুলো কি কোন সাহায্যে আসবে? নবী মুহাম্মাদ সা. হাকিমকে উত্তর দিয়েছিলেন, এই ভাল কাজগ্ুলোই তার মুসলিম হওয়ার পিছনে আশীর্বাদ রূপে কাজ করেছে। যদি সমবেদনা সহকারে জীবিত প্রাণীদের সাথে আচরণ করা যায় তবে অবিশ্বাসীদেরও তা প্রকৃত ধর্ম নিয়ে আসার গৌরবে আশীর্বাদের কারণ হয়। এটা সর্বোৎকৃষ্ট পুরস্কার ।

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।