The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

যে বিশ্বাসীরা স্বীয় ভালবাসার এই স্তরে পৌছেছে, তারা নিশ্চিতভাবে তাদের পুরো জীবন এবং প্রতিটি শ্বাস ইবাদতে নিবেদন করার চেষ্টা করে। তারা নির্জন জায়গায়, রাতের আধারে, মানুষের প্রশংসা থেকে দূরে বসে আল্লাহর ইবাদত করে। আল্লাহ্‌র বান্দা হওয়ার অন্তহীন সচেতনতা নিয়ে, “ইহসান” এর যোর অর্থ, এমনভাবে আল্লাহর ইবাদত করা, যেন সে তাকে দেখতে পাচ্ছে এবং আল্লাহ সব সময় তার কর্মের উপর নজর রাখছেন এই সচেতনতা নিয়ে বাস করা) আশ্রয়ে ভালবাসার পান করে তাদের তৃষ্তা নিবারন করার চেষ্টা তারা করে। যদি প্রয়োজন হয় এভাবে তারা তাদের সম্পত্তি, পদমর্যাদা, সমস্ত বৈষয়িক বিষয় আশয় এবং এমনকি তাদের জীবন পর্যন্ত বিসর্জন দেয়। সর্বোপরি, তাদের অন্তরে আল্লাহর ভালবাসা এবং সন্তুষ্টি লাভের মিনতি অব্যাহত থাকে । আম্মার বি. ইয়াসিরের জীবন থেকে নিম্নলিখিত ঘটনাটা উল্লেখ করা গেল । যেখানে দেখানো হয়েছে মহানবী সা.-এর সম্মানিত সাহাবীদের আল্লাহর প্রতি ভালবাসা এবং অষ্টার ইচ্ছার প্রতি তাদের পূর্ণ সমর্পন। একটি যুদ্ধের আগে ইউফ্রেতিস নদীর তীরে হাটার সময় আম্মার তার অন্তর্গত অনুভূতিগুলো যেভাবে প্রকাশ করেছেন তা এইরূপ, “হে আমার প্রভূ! যদি আমি জানতে পারি যে এ পাহাড়ের চূড়া থেকে নিচে ঝাঁপ দিলে তুমি সুখী হবে তাহলে আমি এখনই তা করবো । যদি আমি জানতে পারি যে, একটি বিশাল অগ্নিকুণ্ডে আত্মাহুতি দিলে তুমি আরও খুশী হবে, তবে এখনই আমি তা করবো । হে আমার প্রভূ! আমি যদি জানতে পারি যে, পানিতে ঝাঁপ দিয়ে ডুবে গেলে তুমি আরও খুশী হবে তবে তৎক্ষনাৎ আমি ঝাঁপ দেবো । হে আমার প্রভু শুধুমাত্র তোমার সন্তুষ্টি লাভই আমার একমাত্র উদ্দেশ্য তোমার কাছে আমার নিবেদন আমাকে হারিয়ে ফেলো না। আমি তোমার সন্তুষ্টি লাভে ইচ্ছুক ।” (তাবাকাত ইবনে সাদ, ৩য় খণ্ড, ২৫৮) আমাদের ধর্মের মর্মকথা হলো আল্লাহ এবং তার প্রেরিত রাসূলের প্রতি ভালবাসা এবং আল্লাহর অনুসরণ করে আশীর্বাদপুষ্ট হওয়া । স্বগীয়ি ক্ষমা এবং বন্দুত্বের জন্য এটাই একমাত্র পন্থা । আল্লাহর নৈকট্যলাভের জন্য উচ্চতম স্তর হলো আল্লাহকে ভালবাসতে পারা। কেননা এশ্বরিক উপস্থিতির দরজা একমাত্র ভালবাসার চাবি দিয়েই খোলা যায়। ভালবাসা শুধুমাত্র বাগীতা হওয়া উচিত নয়। অন্তরের কথার প্রতিফলন ফীকা বুলিতে হয় না। এবং আল্লাহর প্রতি প্রকৃত ভালবাসার সাথে এর কোন সম্পর্ক নেই। এর সবচে খারাপ দিক হলো, এ ধরনের কৃত্রিমতা শুধুমাত্র আত্মগরিমা, ক্ষমতা এবং বিভ্তই আনয়ন করে। মহান সাহাবীরা প্রকৃত ভালবাসার সবচেয়ে বাস্তব উদাহরণের নায়ক। তাদের প্রাত্যহিক জীবনে এবং উদ্দেশ্যে আল্লাহ এবং তার প্রেরিত রাসূলের জন্য ভালবাসার তারা জীবন্ত উদাহরণ । এরকম কিছু উদাহরণ নীচে দেয়া হলো । ১০১] ০9৬৫০

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।