The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০৬৫০ ২ল$ল৬১ আল্লাহপ্রেমের গোপন কথা যে কাজগুলো ভালবাসা দিয়ে করা হয় না সেগুলো ভানে ভরা। আন্তরিকতা বহির্ভূত হয় এবং শুধুমাত্র অহংকারকেই শক্তিশালী করে। এমনকি ছোট্ট একটা কাজ যদি ভালবাসার জন্য করা হয় তা বাহ্যিক ভাবে মুল্যবহ কিন্ত অনান্তরিক কাজের চাইতে বহুগুণে শ্রেষ্ঠ। স্বীয় ভালবাসায় এর গুরুত্বপূর্ণ প্রমাণ লক্ষ্য করা যায়। কেননা, স্বীয় ভালবাসা হলো সব ধরনের ভালবাসার চূড়া । স্বগীয় ভালবাসার আশীর্বাদধন্য হতে পারলেই একজন বান্দার জন্য সর্বোচ্চ এবং সবচেয়ে পূর্ণাজ অর্জন। তথাপি এব্যাপারে কোন সন্দেহ নেই যে, আর সব কিছুর মত ভালবাসাও সকল ংসার অধিকারী আল্লাহ তা'আলার সৃষ্টি। অতএব, তার অনুমতি ছাড়া একজন বান্দা কখনো সেই স্তরে পৌছাতে পারে না। সুতরাং একজন বান্দার উপর যে দায়িতৃগুলো বর্তায় তা হলো, প্রার্থনা করা, মিনতি করা এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করা । কুরআন বলে, “বল (প্রত্যাখ্যানকারীদের উদ্দেশ্যে) আমার প্রভু কখনোই তোমার ব্যাপারে আগ্রহ দেখাবেন না যদি না তুমি তার ইবাদত কর । কিন্তু তুমি আসলেই তীকে প্রত্যাখ্যান করেছ এবং শীঘ্রই সেই অপরিহার্ষ্য শান্তি আসবেঃ।” ফুরকান, ২৫:৭৭) স্বগীয় ভালবাসা এবং সমবেদনা নিয়ে প্রয়োজনের অতিরিক্ত কর্ম করলেই আল্লাহকে ভালবাসতে পারা সম্ভব এবং এটাই তাকে ভালবাসার চিহৃ। আর এই কাজগুলো গভীর সন্ত্রমের সাথে নিজের বাধ্যতামূলক দায়িতৃগুলো সম্পাদানের পর শ্রদ্ধা, দয়া এবং আনন্দের সাথে করতে হবে । এই পর্যায়ে চলা অক্ষুন্ন রাখলেই স্বর্গীয় ভালবাসা লাভ করা সম্ভব। স্বর্গীয় ভালবাসার অর্থ হলো মানুষের সৃষ্টির উদ্দেশ্যকে অনুধানবন করা । আর সব ধর্মীয় দায়িত কর্তব্যের চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহকে ভালবাসা । অন্য সব কাজ হলো এই ভালবাসারই বহিংপ্রকাশ মাত্র । এটা স্বাভাবিক যে, যখন একজন বিশ্বাসীর অন্তরে আল্লাহর জন্য মোহাব্বাত বৃদ্ধি পায় তখন আল্লাহর ওয়াস্তে তার ভাল কাজের সংখ্যাও বৃদ্ধি পায়। সে কারণেই যারা আল্লাহকে ভালবাসার পথে অগ্রগতি সাধিত করে তারা শুধুমাত্র বাধ্যতামূলক কাজগুলো করে সন্তুষ্ট অনুভব করে না। পরিবর্তে তারা যেই যত্র এবং আনন্দ নিয়ে বাধ্যতামূলক কাজগুলো করে থাকে সেই একই অনুভূতি নিয়ে তারা স্বেচ্ছাপ্রণোদিত কিছু করে । ফলে মরুভূমিতে যেমন পানি পান করার আকাঙ্খা তীব্রতর হয় ঠিক তেমনি ভাল কাজ করার আকাঙ্খাও তাদের মধ্যে তীব্রতর হয়। এই পর্যায়ে কোন কিছুই মানুষকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন ছাড়া, স্বস্তি দেয় না। কুরআনে যেমন বলা হয়েছে, “ন্যোয়বান আত্মা বলবে:) পুরো বিশ্রামে এবং সন্তুষ্টিতে থাকা হে আত্মা! ফিরে এসো তোমার প্রভুর কাছে, তার কাছে সন্তুষ্ট চিত্তে এবং তীকে সন্তুষ্ট করতে আনত হও!” (ফাজর, ৮৯:২৭-৩০)

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।