The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

*৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা ফুলগুলো মলিন এবং পাতা ঝরে যায়। তা হলো, পুনরুদ্ধার এবং পূর্ণ যৌবনপ্রাপ্তির জন্য ঝর্নাদারা থেকে হাসিটুকু । যারা স্বর্গীয় ভালবাসা অর্জন করে, যা ভালবাসার উৎস তারা অন্য প্রাণীদের সাথে বন্ধুতৃপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে। অন্যকথায়, তার আ্টার দৃষ্টি দিয়ে এসব প্রাণীদের দেখতে পারার ক্ষমতা অর্জন করে। যে সমস্ত আল্লাহর বন্ধুরা এই চূড়ায় পৌছায় তারা নিজেদের সব ধরনের অহংবোধ সম্পন্ন উল্লাস থেকে পরিশুদ্ধ বা মুক্ত করতে পারে এবং এই উপলব্ধি নিয়ে বাচে যে, সত্যিকার আনন্দ আল্লাহর জ্ঞানে এবং ভালবাসায় নিহিত। হাদীস কুদসীতে বলা হয়েছে যে, “আমার বান্দারা আমার নৈকট্য লাভ করতে পারে না যতক্ষণ না তারা তাদের উপর প্রদত্ত ধর্মীয় কর্তব্যগুলো পালন না করে । এবং আমার বান্দারা আমার নৈকট্য লাভের জন্য প্রয়োজনের অতিরিক্ত কাজ করতে থাকে যতক্ষণ না আমার ভালবাসা লাভ করে । তারপর যখন আমি তাকে ভালবাসি আমি তার শ্রবনেন্দ্রিয় হয়ে যাই যা দিয়ে সে শোনে ॥ তার দৃষ্টি হয়ে যাই যা দিয়ে সে দেখে । তার হাত হয়ে উঠি আমি , যে হাত দিয়ে সে কাজ করে এবং তার পা বনে যা দিয়ে সে হাটে ।” (বুখারী, রিকাক, ৩৮) এই আধ্যাত্মিক শীর্ষবিন্দু পৃথিবীর সবচে" উচু পাহাড়ের চুড়ার মতই দুর্লভ। যারা এই স্বগীয় মাধুর্য এবং আশীর্বাদ অর্জন করে তাদের ব্যক্তিতের নির্ধারক উপাদান তাদের ব্যক্তিতৃকে অসাধারণ করে তোলে । এ ধরনের মানুষেরা পৃথিবীর অন্যান্য প্রাণীদের সাথে বিশিষ্ট পন্থায় কথা বলে । এটা অর্জনের জন্য শুধুমাত্র যা দরকার তা হলো সেই সব জীবদের ভাষার সাথে হৃদয়ের পরিচয় । যারা শুনতে পারে তাদের জন্য বিভিন্ন ধরনের সঙ্গীত আছে যা গায়ক পাখী, কোমল ফুল অথবা ছোট নদীর তরঙ্গ দ্বারা উৎসারিত হয়। রাতের বাতাস সীমাহীন গল্প বলতে পারে যারা সজাগ তাদের জন্য । সকালের বাতাস কত ধরনের মৃদু মন্দ হাওয়া বয়ে আনে? ভালবাসা এবং সমবেদনায় পূর্ণ একটি হৃদয়ের অধিকারী একজন নিখুত বিশ্বাসী তারাই, যারা এই পৃথিবীর স্বীয় গোপনীয়তা এবং প্রজ্ঞার ধারাকে গভীরভাবে উপলব্ধির মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারে । এসব স্বগীয় রহস্য এবং চমকপ্রদ শিল্পের সাক্ষী হওয়ার পর স্বগীয় প্রেমের উত্তপ্ত গানগুলো একটি সুস্থ মস্তিস্ক এবং জীবন্ত হৃদয়কে স্পর্শ না করা কি সম্ভব? প্রিয়তমের গুরুতু এবং পূর্ণাঙ্গতার সাথে সাথে ভালবাসার মূল্য যথোচিত হয়। সেই অনুসারে মানবিক ভালবাসার চূড়া বা শীর্ষ বিন্দু হলো নবীজির জন্য ভালবাসা । কেননা, অন্য কোন মানুষকে কল্পনা করা অসম্ভব যার তার থেকে বেশী ভালবাসা প্রাপ্য । তথাপি ভালবাসার জন্য নবী মুহাম্মাদ সা. শেষ গন্তব্য নন। কেননা মানুষের ১৩] ভালবাসার চূড়ান্ত গন্তব্য হলো, আল্লাহ তা'আলা । যিনি সমস্ত কিছুর অষ্টা। মানুষের শেষ ০9৬৫০

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।