The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০৬৫০ বলা হয়ে থাকে, আল্লাহর অসীম রহস্যময় গোপন গুণাবলীর মধ্যে অত্যুজ্জল সাক্ষ্য হল, “আমি এক গোপন, অলৌকিক রহস্য । আমি নিজেকে প্রকাশ করতে চাই এবং সে কারণে সৃষ্টিই আমার প্রকাশের মাধ্যম ।” আর এটাই পরম পূর্ণাঙ্গতা। সর্বশক্তিমান আল্লাহ্‌ তার এই রহস্যময় অসীম এবং ইন্্িয়াতীত ক্ষমতাকে অলক্ষ্যে রাখতে চাননি । তাই তিনি সৃষ্টির মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেছেন। তিনি তার অনন্ত প্রেমের একটা ছোট্ট বিন্দু থেকে এই বিশ্বজগত এবং পৃথিবী সৃষ্টি করেছেন। আর এই পৃথিবীকে তার অন্য সব সৃষ্টির উপরে স্থান দিয়েছেন। আল্লাহ্‌ মানব জাতিকে অর্থাৎ সৃষ্টির সেরা জীবকে এই মাটি থেকে তৈরী করেছেন। মাহন অ্রষ্টা তার সমগ্র সৃষ্টিকে ভালবাসা দিয়ে সৃষ্টি করেছেন এবং এগুলো তার শিল্প নৈপুন্য এবং পূর্ণাঙ্গতার চিহ্ৃই তুলে ধরেছে। মানুষ আল্লাহর একটা স্বগীয় শ্রেষ্ঠ শিল্প কর্ম। যার অস্তিত্ব ভালবাসা ও বদান্যতার একটা নিখুঁত বহিঃপ্রকাশ । সুতরাং বলা যায়, এই বিশ্বকে সৃষ্টির উদ্দেশ্য শুধুমাত্র একে সবুজ শ্যামলিমা, বিস্তৃত মরুভূমি এবং পর্বতমালা দিয়ে সজ্জিত করা নয়; বরং মানুষই এই সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদ । ভালবাসার নির্জরণী এবং সৃষ্টির সেরা নিদর্শন । আর এ কারণেই সৃষ্টির সেরা মর্যাদা দেয়ার কৃতজ্ঞতাস্বরূপ মানুষের উচিত সৃষ্টির যাবতীয় নির্দশনগুলোকে মমতা এবং ভালবাসার সাথে রক্ষণাবেক্ষণ করা এবং নিজের মধ্যে লালন করা । অধিকন্ত যেহেতু সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল ভালবাসা, সে কারণে সমগ্র সৃষ্টির অবিসংবাদী প্রবণতার মধ্যে ভালবাসার গুণটা বর্তমান পাওয়া যায়। এমনকি মারাত্মক বিষাক্ত প্রাণীটিও তার সম্ভাবনাকে পিঠে বহন করে লালন করে সেই একই জিনিষ, সৃষ্টির মূল উপজীব্য - ভালবাসা । মানুষ সৃষ্টির সেরা জীব । কারণ মানুষেরই মধ্যেই ভালবাসার এই বোধটা সবচেয়ে তীব্র । তৎসত্েও এই পৃথিবী অগ্নিপরীক্ষা ও দুঃখ কষ্ট পরিপূর্ণ । কিন্তু মানুষ তার ভালবাসার প্রতিদান মহান আল্লাহর প্রেমের মহিমার ব্যাপ্তির মধ্যে পেয়ে থাকে অর্থাৎ অন্তহীন ভালবাসতে পারার ক্ষমতাসম্পন্ন মানুষ তখনই পূর্ণাঙ্গতা পায় যখন সে তার এই শক্তিকে আল্লাহ্‌ তা'আলার প্রেমে উৎসর্গ করে। প্রায়শই সে ইতর শ্রেণীর লক্ষ্যহীনতার মধ্যে

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।