The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ভালবাসা (মুহাব্বাহ্‌) ভালবাসা হলো আনন্দ, উৎ্ফুলতা, প্রশান্তি এবং ক্ষণস্থায়ী জীবনের আস্বাদ। আল্লাহ তার বান্দাদের দেয়া সবচে' সেরা উপহার হলো ভালবাসতে পারার ক্ষমতা । সুতরাং ভালবাসা সব সময় মূল্যবান বস্তর দিকে বিন্যস্ত থাকা উচিৎ। সেসব হৃদয়ের জন্য এর ব্যবহার করা উচিৎ যে হৃদয় সত্যিকারার্থেই বন্ধুত বুঝে । ভালবাসার এই পর্যায় মানুষ এবং পৃথিবীর অন্যসব জীবদের জন্য স্বগীয়ি প্রেম অর্জনের পথে একটি ধাপ। তথাপি দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তাদের ক্ষণস্থায়ী অহংবোধের আকাঙ্খাগুলোর জন্য ভালবাসার মত স্বীয় উপহারকে বিসর্জন দেয় । যাদের প্রকৃত অর্থেই ভালবাসা প্রাপ্য তাদের তা না করে পাওয়াটা এই জীবনের সবচেয়ে বড় ক্ষতি। সস্তা বৈষয়িক স্বার্থের মুঠোয় ভালবাসা বন্দী হওয়াটা অনেকটা ফুটপাতের ফাটলের মধ্যে গজানো চমতকার একটি ফুলের মত । আগে অথবা পরে পদাঘাতে পিষ্ট হয়ে মৃত্যুই এর নিয়তি । রাস্তায় পড়ে হারিয়ে যাওয়া একটি হীরকখন্ডের জন্য খুবই দুর্ভাগ্যজনক । এবং যার প্রাপ্য নয় এমন ব্যক্তির হাতে এটা পড়াটাও একটি গভীর এবং বিষাদময় ক্ষতি । যারা স্বশ্স্থায়ী এবং মূল্যহীন বস্তুর জন্য তাদের ভালবাসার সম্পদ বিসর্জন দেয় তারা স্বগীয় প্রেম থেকে বঞ্চিত। এ ধরনের মানুষদের জন্য মহান সুফী সাধক জালালুদ্দীন রূমী নিয়লিখিত নির্দেশনামূলক উদাহরণের সূচনা করেছেন, “যারা এই পৃথিবীকে ভালবেসেছে এবং এর জন্য তাদের হৃদয়কে উৎসর্গ করেছে তারা ছায়া শিকারী সদৃশ । কিভাবে একটি ছায়া তার হবে? একইভাবে একজন নির্বোধ শিকারী একটি সত্যিকার পাখীর সাথে তার ছায়াকে গলিয়ে ফেলে এবং সেটা ধরার চেষ্টা করে । ছায়া শিকারীর কর্মকান্ড দেখে এমনকি গাছের ডালে বসা সত্যিকার পাখীটি কৌতুক বোধ করে ।” যে হৃদয়ে ভালবাসার বীজ ডালপালা মেলে না সেই হৃদয়কে ধ্বংস থেকে রক্ষা করা যায় না। অহংকারের অনুভূতির দাস হয়ে এক অর্থে তারা আধ্যাত্মিক অনুভূতির ধ্বংস বহন করে। তথাপি যে ভালবাসা আধ্যাত্মিক আশ্রয়ের স্বগীয়ি ঝর্না থেকে পুষ্টি লাভ করে তা অনেকটা স্বর্গের পুষ্পের মত চমত্কার সুগন্ধ ছড়ায়। এমনকি যদি কখনো কখনো তাদের ০9৬৫০

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।