০9৬৫০ ২ক্$ল»১ আল্লাহপ্রেমের গোপন কথা কাজ সংঘটন সহজ করে দেয়। অতএব পাপকে হালকাভাবে নেয়ার দুটো ক্ষতিকারক প্রভাব আছে। প্রথমত কেউ সহজেই পাপের মধ্যে ডুবে যেতে পারে এবং দ্বিতীয়তঃ পাপের কারণে আল্লাহর ক্রোধকে ছোট করে দেখে । অন্যকথায়, আমাদের অবশ্যই পাপীর প্রতি সহিষ্তু হতে হবে । তবে পাপকে নয় । আনাস বি. মালিক রাদি. থেকে বর্ণিত নিয়্লিখিত হাদীসটি এটাই ব্যাখ্যা করে । নবীজি বলেছিলেন, “ধর্ম সংক্রান্ত ব্যাপারগুলো মানুষের জন্য সহজতর কর। এটাকে তাদের জন্য কঠিন কর না এবং তাদেরকে ভাল বার্তা পাঠাও এবং তাদেরকে ইসলাম থেকে পালিয়ে যাওয়ার কারণ হয়ো না ।” (বুখারী, ইলিম, ১১; মুসলিম, জিহাদ, ৬-৭) অবশ্য তা ধর্মের মূলের ক্ষতি না করেই এবং সরল পথ থেকে ভ্ষ্ট না হয়েই করা উচিত । হে আমাদের প্রভূ। যারা প্রজ্ঞা এবং এশ্বরিক ভালবাসা অর্জন করেছে তাদের মধ্যে আমাদের জায়গা দাও । তোমার জন্যই তোমার সৃষ্টির প্রতি আমাদের হৃদয়কে ভালবাসা এবং ক্ষমার উৎসে পরিণত কর। আমাদের পাপ এবং কদর্যতার জায়গায় সৌন্দর্য্য এবং এশ্বরিক পুরস্কারের স্থান দাও । আমাদের মানুষদের জীবন শান্তি এবং পারস্পরিক সৌহার্দ্য দ্বারা পূর্ণ কর এবং সব ধরনের বিপর্যয় এবং অবিশ্বাস থেকে আমাদের রক্ষা কর। আমীন!
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।