The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

₹২্লশ» আল্লাহপ্রেমের গোপন কথা যখন নবীজি কোন ব্যক্তির ত্রুটি উল্লেখ করতেন তখন তিনি তার পরিচয় গোপন রাখতেন । কোন সম্প্রদায়কে তাদের ভূল শুধরে দেওয়ার সময় তিনি কখনই কাউকে আঘাত করতেন না। তিনি জিজ্ঞেস করতেন, “আমার কোন ভুলের জন্য তোমরা এই এই কাজ করেছ?” মনে হয় যেন, অন্যদের ত্রুটির জন্য তিনি নিজেকে দায়ী করছেন। এটা সৃফীদের একটি সাধারণ চর্চা । যাতে করে যে ব্যক্তি পাপ কাজ করেছে তাকে আঘাত না করা । এটার কারণ, আল্লাহর পথ হলো অন্যের হৃদয় জয় করা এবং তাদের গড়ে তোলা । তাদের অনিষ্ট সাধন নয়। বিখ্যাত সুফী কবি ইউনুস ইমরে এই দৃষ্টিভঙ্গীকে নিয্লিখিত পরক্তিতে ফুটিয়ে তুলেছে “হৃদয় হল আলাহ তা'লার সিংহাসন আল্লাহ হৃদয়ের পরীন্ষা নেন। ইহকাল এবং পরকালের দুর্ভাগা সেই যে একটি হৃদয় ভাঙ্গে ।” দোষী মুসলিমদের ক্ষমা করা এবং যারা অন্যের ক্ষতিসাধন এবং অন্যকে আক্রমণ করে তাদের প্রতি দয়ার আচরণ করা একজন খাঁটি মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সমস্ত মুমিনরা অপরাধী তাদের শুভ কামনায় ভাল বিশ্বাসীরা প্রার্থনা করে এবং তাদের আত্মার প্রতি ইহকাল এবং পরকালের অনুশোচনার মাধ্যমে দোয়া করে। এই করুণা এবং সমবেদনার সবচে" মহান উদাহরণ হলেন নবীজি সা. । যখন তায়েফের লোকেরা তাকে পাথর নিক্ষেপ করল আল্লাহর কাছে তাদের শাস্তি দাবী করার পরিবর্তে তিনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছিলেন । যারা তার ক্ষতি করতো তাদের ধ্বংসের জন্য তিনি আল্লাহর কাছে কখনো প্রার্থনা করেননি । নবীজির সবচেয়ে বড় শক্র মক্কার লোকদের জন্যও তিনি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করেছেন। তীর প্রার্থনার মাধ্যমে অনেক স্বৈরাচারী ভাল মুসলিমে পরিণত হয়। কুরআন আমাদের বলে যে, “শুভ এবং অশুভ কখনও এক রকম নয়। সর্বশক্তি দিয়ে অশুভকে মোকাবিলা কর। দেখ তার এবং তোমার মধ্যে শক্রতাকে মনে কর উষ্ণ বন্ধৃতা হিসেবে ।” ফেসসিলাত, ৪১:৩৪) নবীজি বলেন, শুধুমাত্র ভালর প্রতিদানে ভাল করা বা খারাপের সাথে খারাপ আচরণ করা ভাল জিনিস নয়। বরঞ্চ তোমার সাথে খারাপ আচরণ করার পরও তার সাথে ভাল আচরণ করাটাই উত্তম” (তিরমিযী, কিতাবুল বির্র ওয়াসসিলা, পৃ. ৩২৩) হাদীসে বর্ণিত আরচণগুলোকে অনুসরণ করলে, আমাদের শক্রও বন্ধু হয়ে উঠবে । যদি সেই আমাদের বন্ধু হয় তার বন্ধু প্রগাঢ় হবে এবং সে আরও ঘনিষ্ঠ হয়ে উঠবে। ১৩০] বর্তমানে পাশ্চাত্য দুনিয়ায় মানুষেরা বস্তবাদী দর্শনের নির্মম আক্রমণ থেকে পালানোর জন্য ০৬৫০

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।