The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক রহস্যবাদের অর্থবহতা ৮৮৬৫৯ তারা করে তার ক্ষতিপূরণ দেয়াই এই ফাউন্ডেশনের কাজ । ফলে ভূত্য এবং কর্মজীবি মানুষ কিছু ভাঙ্গলেও খারাপ বোধ করবে না। ইসাম ধর্ম প্রচারে আমাদের অবশ্যই অন্যদের প্রতি নম্র এবং ক্ষমাশীল হওয়া উচিৎ এবং আমাদের নিজদের সমালোচনা এবং দায়িতু পালন করা উচিত । সর্বশক্তিমান আল্ল- [হ বলেন, “এবং তিনি তার বান্দাদের ক্রটি সম্পর্কে জ্ঞাত।” (ফুরকান, ২৫:৫৮) অন্য একটি আয়াতে আল্লাহ বলেন, “তোমরা যারা বিশ্বাস কর। যতদূর সম্ভব সন্দেহ পরিহার কর। কেননা কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ করা পাপ। এবং একে অপরের উপর গোয়েন্দাগিরি করো না। গীবত কর না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ভক্ষন করতে চাও? নিশ্চয় তোমরা তা ঘৃনা কর। সুতরাং কিন্তু আলাহকে ভয় করো । কেননা, আল্লাহ সর্বদা প্রত্যাবর্তনকারী, পরম করুণাময় |” (হুজুরাত, ৪৯:১২) যারা এই আয়াতগুলো মেনে চলে তারা নৈতিকতা এবং মূল্যবোধের প্রতীক । এই ধরনের মানুষেরা ভালভাবেই বুঝতে পেরেছে যে, এই পৃথিবী অন্যদের থেকে পৃথক নয়। যেহেতু আমরা সবাই এখান থেকে সেখানে পরিভ্রমন করি । ওটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী তাদের মধ্যে একজন যিনি এই আয়াতগুলোর সাথে সঙ্গতি রেখে জীবন যাপন করেন । তার গুরু সেইখ এদেবালি একদিন তকে নিম্নলিখিত পরামর্শটি দেন, “হে আমার পুত্র! এখন তুমি একজন রাজা । এখন থেকে তোমার উপর রাগ করাটা আমাদের দাবী এবং তোমার ভূমিকা হবে সহিষ্ত্রতার। তোমার উপর রাগ করলে তোমার কর্তব্য হবে আমাদের হৃদয় পুনরায় জয় করা । আমরা যখন তোমাকে দোষারোপ করবো তখন ধৈর্যশীল হওয়া হবে তোমার ভূমিকা । আমরা যখন ভূল করবো এবং দূর্বল হবো তোমাকে তখন আমাদের ক্রটিগুলোর ব্যাপারে সাহায্যকারী এবং সহিষ্ণ্র হতে হবে। আমরা সমস্যাপীড়িত এবং পরস্পরের সাথে মত বিরোধে জড়িয়ে পড়লে তোমার কর্তব্য হবে আমাদের প্রতি ন্যায়নিষ্ঠ হওয়া । আমরা অন্যায্য কথা বললে এবং তোমার সমালোচনা করলে আমাদের ক্ষমা করা হবে তোমার কর্তব্য । হে আমার পুত্র! এখন থেকে আমরা যদি বিভেদের শিকার হই তোমার কর্তব্য হবে আমাদের মধ্যে এক্য প্রতিষ্ঠা করা । আমরা যদি অলস হয়ে পড়ি তোমার দায়িতৃ হবে কাজ করা এবং আমাদের কঠোর পরিশ্রম করায় অনুপ্রাণিত করা ।” এটা শাসকদের জন্য অমূল্য উপদেশ তাদের সাথে খারাপ আচরণ করলে তাদের আল্লাহর ওয়াস্তে অবশ্যই ক্ষমা করে দিতে হবে । যেকোন পরিস্থিতিতে তাদের অধীনদের প্রতি তাদের অবশ্যই সমবেদনা এবং ভালবাসা প্রদর্শন করতে হবে। ১৩৩] ০9৬৫০

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।