*৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা নিম্নলিখিত আয়াতটি নবীজির ব্যক্তিত বিবেচনা করে, কুরআন মুসলিম উম্মাহকে বলে, “তাদের সাথে ভদ্র, নর আচরণ করা আল্লাহর করুণার অংশ । তুমি যদি কঠোর বা কর্কশ-হৃদয়ের অধিকারি হও তাহলে তারা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে । সুতরাং তাদের ক্রটিগুলো উপেক্ষা কর এবং তাদের জন্য আল্লাহর ক্ষমা প্রার্থনা কর, তাদের সমস্যার বিষয়ে পরামর্শ দাও। অত:পর কোন সিদ্ধান্ত নিলে আল্লাহর উপর ভরসা রেখ। কেননা, আল্লাহ তাদেরকে ভালবাসেন যারা তার উপর ভরসা রাখে ।” আল ইমরান, ৩:১৫৯) অন্যদের ইসলাম সম্পর্কে বলা এবং ইসলামী দাওয়া পাঠানোর পন্থা শেখানোর যে সমস্ত আয়াত নাজিল হয়েছে তার মধ্যে নিম্নের আয়াতটি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। “সকলকে আল্লাহ নির্দেশিত পন্থায় প্রাজ্ঞ এবং চমৎকারভাবে ধর্ম প্রচারের আমন্ত্রণ জানাও এবং তাদের সবচে' মাধুর্য্যমন্তিত যুক্তি প্রদর্শন কর। যারা তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং যাদের পথ প্রদর্শনের দরকার, তাদেরকে তোমার প্রভু খুব ভালভাবেই চেনেন ।” নোহল, ১৬:১২৫) এই সহিষ্ক্ুতা এবং নম্রতা শুধুমাত্র বিশ্বাস প্রত্যাখ্যানকারী পাপীদের জন্যই নয়, যারা ভাল বিশ্বাসী, তাদের প্রতিও প্রদর্শন কতে হবে। আমরা সবাই মানুষ এবং এমনকি যারা সর্বোৎকৃষ্ট পন্থায় ইসলাম ধর্ম অনুসরণ করে, তারাও মাঝে মাঝে ভুল করে । কারো ভুলগুলো শুদ্ধ করার জন্য যদি আমরা কর্কশ পদ্ধতি অবলম্বন করি তাহলে এটা এমনকি অকার্যকর হয়ে যেতে পারে । অন্য ব্যক্তিকে সুস্থ্য করার পরিবর্তে, আমাদের অবিবেচক এবং অমার্জিত আচরণ তাদের জন্য আরও দুর্দশা বয়ে আনতে পারে। প্রকৃতিগতভাবেই মানুষ কর্কশ আচরণ সহ্য করতে পারে না। এমনকি পুত্র এবং কন্যারাও পিতামাতার অমার্জিত আচরণ সহ্য করতে পারে না এবং অসম্মানজনকভাবে দেয়া একটি ভাল উপদেশও এর মূল্য হারিয়ে ফেলে । মানব মনের নাজুক মনস্ততেের কথা ভুলে গেলে আমাদের চলবে না। এবং একজন পাপীর সাথে কখনো কর্কশ আচরণ করা উচিৎ নয়। তা সে যত বেশী পাপ কাজ করে থ কুক । আমাদের আচরন যেন তাদের হারিয়ে যাওয়া আত্মসম্মান বোধ জাগিয়ে তোলে এবং আল্লাহপ্রদত্ত আধ্যাত্মিক শক্তি তাদের মধ্যে পুনরুদ্ধারে সাহায্য করে । নবীজি খুব দৃঢ়ভাবে আমাদের সাবধান করেছেন যে, একজন বিশ্বাসীর প্রতি অসম্মান প্রদর্শন করা একটি পাপ কাজ এবং আমাদের কখনোই কারো খারাপ অবস্থা নিয়ে ঠাট্টা মশকরা বা অসম্মান জ্ঞাপন করা উচিত না। তিনি বলেন, “ মুসলিম ভাইদের অসম্মান গ্রদশশর্ন করা একজন মুসলিমের জন্য ভয়াবহ পাপ ।” (আবু দাউদ, মুসনাদ আহমেদ) বেজমিয়ালেম নামের এক সন্ত্রান্ত উনসানী নারী ভূত্যদের ব্যক্তিত এবং অখণগ্ুতা অটুট ১৩২] রাখার জন্য দামেক্কে একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেন । তাদের কর্মস্থলে যদি কোন ক্ষতি ০9৬৫০
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।