The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক রহস্যবাদের অর্থবহতা ৮৮৬৫৯ ঘাটতির দিকে তাকায় না। তৎক্ষনাৎ, চিকিৎসক রোগীর চিকিৎসার জন্য উঠে পড়ে লাগেন এবং রোগীর উপর রেগে সময়ের অপচয় করেন না। তেমনিভাবে সূফীরা হলেন আধ্যাত্মিক চিকিৎসক এবং যখন একজন সূফী সমাজের সদস্যদের মধ্যে আধ্যাত্বিক অসুস্ততা দেখতে পান তারা অভিযোগ করার বদলে তৎক্ষণাৎ তা থেকে আরোগ্যলাভ করানোর জন্য ব্যস্ত হয়ে ওঠেন। সূফীরা হলেন আধ্যাত্মিক ঝড় তুফানে একটি জীবন রক্ষাকারী জ্যাকেটের মত । এমনকি যদি নিজ ক্রুটির কারণে কোন ব্যক্তি বিপাকে পড়ে তবে ডুবন্ত মানুষটিকে লাইফ-জ্যাকেট দেয়াটা কর্তব্য এবং সুখের কারণ মনে করে । খাইবারের যুদ্ধের পর নবীজি বলেছিলেন, “হে আলী! সূর্যোদয় এবং সূর্যাস্তের নীচে যা কিছু আছে তা পাওয়ার চাইতে একজন মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করানোটাই তোমার জন্য উত্তম ।” ইতোমধ্যেই একটি আয়াতে একজন ব্যক্তিকে ধ্বংসের কবল থেকে রক্ষা করার যে অর্থবহতা সর্বশক্তিমান আল্লাহ দেখিয়েছেন, তা উপরে উল্লেখ করা হয়েছে। “এবং যদি কেউ একটি জীবন রক্ষা করে, এটা যেন অনেকটা সব মানুষের জীবন রক্ষা করেছে” । মোইদাহ্‌, ৫:৩২) একজন ব্যক্তির করা নিকৃষ্টতম পাপ হল কাউকে আল্লাহর সাথে শরিক করা এবং আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা । কোমল এবং সহ্যশীল দৃষ্টিভঙ্গীর মধ্যে এই ভয়াবহ পাপের আরোগ্য নিহিত আছে। সর্বশক্তিমান আল্লাহ্‌ মুসা আ.-কে ফেরাউনের কাছে পাঠানোর সময় মুসাকে ফেরাউনের সাথে কোমল এবং দয়ার্র স্বরে কথা বলার নির্দেশ দিয়েছিলেন । সফলভাবে কাউকে ইসলামের পথে পরিচালিত করা একজন বিশ্বাসীর সর্বোচ্চ বিজয় এবং তার মুক্তির সেতুবন্ধন। সর্বশক্তিমান আল্লাহ যখন মুসা আ.-কে তাদের সাথে কোমল আচরণ করার নির্দেশ দিয়ার সময় তিনি ফেরাউনের অবিশ্বস্ততা সম্পর্কে পুরো ওয়াকিবহাল ছিলেন। কিন্তু কেন তার পরও তার সাথে নম্র আচরণের নির্দেশ? কারণ, আল্লাহ আমাদের এমন আচার আচরণ শিখাতে চেয়েছেন যার দ্বারা আমরা ইসলাম প্রচার করতে পারি। ইসলাম সম্পর্কে অন্যকে বলার সময় আমাদের অবশ্যই দয়ালু এবং জদ্ব হতে হবে । এমনকি যদি আমাদের বিরোধীপক্ষ ইসলামের প্রতি শক্রতায় ফোরাউনের মত হয়, তবুও । আমাদের আবেগ তাড়িত বা অমুসলিমদের সাথে কর্কশ হওয়া চলবে না । হুমকী দেয়া, এবং এ ধরনের অন্যান্য আচরণ ইসলাম প্রচারের জন্য ইসলামিক পন্থা নয়। বাস্তবতাকে স্বীকার করে রূমী তার মুতানাব্বি কিতাবে লিখেন, “মুসাকে বলা আল্লাহর কথাগুলো ভালভাবে বুঝতে হবে: “ফেরাউনের এর সাথে চমৎকারভাবে কথা বলো এবং তার সাথে বন্ধুত্পূর্ণ আচরণ কর! কেননা, যদি তুমি ফুটন্ত তেলে পানি যোগ কর তাহলে তুমি শুধু আগুনকেই আরও তীব্র করবে এবং পাত্র ও তেল - দুটোকেই ধ্বংস করবে ।” ১৩১] ০২৬৫০

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।