ল$ল৬১ আল্লাহপ্রেমের গোপন কথা কিন্ত তারা পাপীদের সমবেদনা এবং ভালবাসা দিয়ে গ্রহণ করেন। এবং এভাবে তাদের সাহায্য করার জন্য তারা তাদের হৃদয় জয় করার চেষ্টা করেন। সুফীদের কাছে একজন পাপী ব্যক্তি ডানা ভাঙ্গা একটি পাখীর মত। এ ধরনের লোক তাদের করুণা এবং সমবেদনা কে আকর্ষণ করে। পাপীকে সাহায্য, এবং তার ক্ষত-বিক্ষত আত্মাকে সান্তনা দেয়াই তাদের উদ্দেশ্য । তারা পুরোপুরি আল্লাহর ওয়াস্তেই তা করে থাকেন। এটা মনে রাখা উচিৎ যে, আল্লাহর ওয়াস্তে ভালবাসা এবং যত্র দেখানো আধ্যাত্মিক পূর্নাঙ্গতা অর্জনের সবচে' কার্যকরী পন্থা । নিচের ছোট্ট সত্য ঘটনাটা উমর বি. খাত্তার রা. দ্বারা বিবৃত নবীজির জীবদ্দশায় আব্দুল্লাহ বলে এক ব্যক্তি ছিল। যার ডাক নাম ছিল হিমার (গাধা)। সে নবীজিকে খুব হাসাতো । তার অতিরিক্ত মদ্যপানের আসক্তি থাকার কারণে নবীজি তাকে বেশ কয়েকবার বেত্রাঘাত করেছিলেন । একদিন এই অভিযোগে তাকে নবীজির কাছে আনা হল এবং বেত্রাঘাত করা হলো । অনেক লোকের মাঝে একজন চিৎকার করে উঠল, “ও আল্লাহ্! ওকে অভিশাপ দিন! এই একই অভিযোগে কত ঘন ঘন তাকে নবীজির কাছে আনা হচ্ছে।” নবীজি বললেন, “আলাহ যাতে তাকে অভিশাপ না দেন, আমি জানি সে আল্লাহ এবং তার নবীদের ভালবাসে ।” (বুখারী, হুদুদ €) শুধুমাত্র মানুষ হওয়ার কারণেই সমগ্র সৃষ্টির মধ্যে মানুষের অবস্থান সবচে" শীর্ষে । খারাপ কাজ এবং বৈশিষ্ট্যসমূহ এই অনন্য অবস্থানকে পরিবর্তিত করতে পারে না। কেননা, প্রতিটি নারী পুরুষ আল্লাহ থেকে প্রাপ্ত এশ্বরিক শ্বাস, নির্যাস বহন করে । যদিও বেশির ভাগ পাপীই তাদের মূল্য এবং এঁশ্বরিক বিন্যাসে তাদের অবস্থান সম্পর্কে সচেতন নয় তথাপি এই এশ্বরিক নির্ধাস সবসময় মানুষের সঙ্গে বিরাজ করে। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝানো যাক। এটা যেন অনেকটা হাজরে আসওয়াদ বা কালো পাথরের কাদায় পড়ে যাওয়ার মত। এমন কোন মুসলিম নেই যে, এই ঘটনায় শোকার্ত হবে এবং কালো পাথরটিকে এর পবিত্র স্থানে পুন:স্থাপন করার জন্য দৌড়ে যাবে না। তারা এটাকে চোখের অশ্রু দিয়ে পরিস্কার এবং এটাকে পালিশ করবে । এমনকি কালো পাথরটি ধুলা এবং ময়লায় আকীর্ণ হলেও মুসলিমরা এর প্রতি প্রাপ্য সম্মান এবং ভালবাসা প্রদর্শন করবে । এটা জান্নাত থেকে আসার কারণে তারা এর উৎপত্তি এবং উচ্চ মূল্যকে স্মরণে রাখে । মানুষের ক্ষেত্রেও ঘটনাটি একই রকম । তারা জান্নত থেকে এসেছে অর্থাৎ আমাদের বাবা আদম এবং যে পাপ কাজই তারা করে থাকুক, এই স্বগীয়ি নির্যাস কখনো তাদের ত্যাগ করে যায় না। একিভাবে একজন ভাল চিকিৎসক কখনো তার রোগীর অসুস্থ্যতার জন্য রাগান্বিত হয় না। রোগীর অজ্ঞতা অলসতা এবং অন্যান্য ক্রটি-বিচ্যুতির কারণেই রোগ হয়ে থাকে। টি একজন ভাল চিকিৎসক তার রোগীর ব্যথা এবং যন্ত্রনা ভোগকেই বিবেচনা করে এবং তার ০9৬৫০
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।