The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক রহস্যবাদের অর্থবহতা ৮৮৬৫৯ পরিশুদ্ধ করে দেন। অনুতপ্ত ব্যক্তির আন্তরিকতার উপর নির্ভর করে । এমনকি আল্লাহ তার পাপগুলোকে ভাল কাজে রূপান্তরিত করার তৌফিক দান করেন। সেই সমস্ত অনুতপ্তদের প্রসঙ্গে সর্বশক্তিমান আল্লাহ বলেন, “যদি সে অনুতপ্ত হয়, বিশ্বাস করে এবং ভাল কাজ করে তবে আল্লাহ সেই ব্যক্তির সমস্ত মন্দকে ভালতে রূপান্তরিত করেন। কেননা, আল্লাহ সবসময় ক্ষমাশীল, পরম করুনাময়।” (ফুরকান, ২৫:৭০) যারা তাদের জন্য বরাদ্দকৃত স্বগীয়ি প্রেম এবং করুণার অংশ গ্রহণ করেনি, তারা একই সাথে নিজেদের এবং মানবতার শত্র। এই সমস্ত লোকেরা আধ্যাত্মিক পুষ্টির আহরণের পথ বন্ধ করে দেয়। এদের থেকে সম্পূর্ণ বিপরীত প্রতিতুলনা করা যায়। রূমী এবং ইউসুপ ইমরের মত মানুষদের যারা আল্লাহর মহান বন্ধু এবং করুণার ঝর্নাধারা অর্জন করেছেন তারা স্বর্ণের গোলাপ ফুলের মত । যাদের সব ন্যায়বান লোকেরা ভালবাসে । এমনকি খুব বিপর্যয়ের সময়েও তারা আশার প্রদীপ প্রজ্বীলিত করতে পারেন এবং সমাজের ক্ষতগুলো সারিয়ে তুলতে পারেন। ইতোমধ্যেই উল্লেখ করা হয়েছে যে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য । যা প্রতিটি মুসলিমের থাকা উচিত। এসরেফগলু রাহ. সুফী দর্শনকে এভাবে ব্যাখ্যা করেন: “বন্ধুর জন্য চিনির মত করে বিষ গলাধ:করণ করা উচিত ।” মাহমুদ সামী রাহ.-ও পাপী মুসলিমদের প্রতি করুনা এবং ভালবাসা প্রদর্শনের একটা ভাল উদাহরণ আমাদের সামনে তুলে ধরেন। বিষাদগ্রস্ত হয়ে একদিন তার এক ছাত্র তার বাড়ীতে এসে দরজায় টোকা দেয়। সে ছিলো মাতাল এবং কোন অবস্থাতেই তার শাইখের দরজার সামনে আসার কথা নয় ৷ দরজা যে খুলেছিল সে তার অবস্থা দেখে খুব রেগে গেল। এবং ভ্রু কুচকে তার দিকে তাকালো । সে জিজ্ঞেস করল, “তুমি এখানে কি করছো? তুমি কি জান না কার সাথে তুমি দেখা করতে এসেছ?” দরিদ্র লোকটি উত্তর দিল, “এছাড়া অন্য কোন জায়গা আছে কি যেখানে এই বাড়ীর মত সম্ভাষণ মিলবে?” মাহমুদ সামী রাহ. এ কথাগুলো শুনতে পেলেন । তিনি ছাত্রটিকে তার আধ্যাত্মিক প্রাসাদে প্রবেশ করতে দিলেন। তাকে সান্তনা এবং তার সমস্যা সমাধানে সাহায্য করলেন। করুণা এবং ভালবাসা দিয়ে তিনি তার হৃদয়ের ক্ষত নিরাময় করলেন । এ ধরনের আচরণ ছাত্রটিকে তার সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করল এবং সে তার পাপের জন্য অনুতপ্ত হলো। পরবতীতে সে একজন আধ্যাতিক এবং ধার্মিক মানুষ হয়ে ওঠে। মানুষের প্রতি সূফী দৃষ্টিভজী ইতিবাচক এবং বন্ধুতপূর্ণ। মানুষের পাপের দিকে উকি না মেরে এবং তাদের নেতিবাচক বৈশিষ্ট্যগুলোকে তুলে না ধরে সূফীরা বরঞ্চ ব্যক্তির ভাল গুণগুলোর নিরীক্ষণ এবং সেগুলোর অন্তর্গত দিকগুলো বিকাশের চেষ্টা করে থাকেন। যাইহোক, এই দৃষ্টিভজী যেন আমাদের বিপথগামী না করে। এর অর্থ এই নয় যে সূফীরা মানুষের পাপী হওয়াকে অনুমতি দেয় । সূফীরা পাপের অস্তিতকে সহ্য করতে পারেন না। ০9৬৫০

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।