The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০9৬৫০ ইসলামিক রহস্যবাদের অর্থবহতা আবু দারদা নামের নবীজির এক সাহাবীকে দামাস্কের বিচারক পদে নিয়োগ দেয়া হয়েছিল । তাঁর পদমর্যাদার কারণেই তিনি বহু অপরাধীর সান্নিধ্যে এসেছিলেন । একদিন এক অপরাধীর বিচারের রায় দেয়ার পর মামলাটির ইতি ঘটে । কিন্তু পরে তিনি সেই মামলার শুনানীর সময়ে উপস্থিত কিছু লোককে অপরাধীকে গালি দিতে শুনলেন । তা শুনে যারা অভিশাপ দিচ্ছিল তাদেরকে আবু দারদা রাদি. জিজ্ঞেস করলেন, “একজন মানুষকে গভীর কুয়োয় পড়ে যেতে দেখলে তোমরা কী করবে?” তারা উত্তর দিল, “তাকে উদ্ধার করার জন্য আমরা একটা রশি কুয়োতে ফেলবো ।” “সেক্ষেত্রে, পাপের গর্তে পতিত এই লোকটিকে উদ্ধারে তোমরা চেষ্টা করছ না কেন?” এই কথা শুনে তারা খুব আশ্চর্যবোধ করল এবং জিজ্ঞেস করল, “আপনি কি এই পাপী লোকটিকে ঘৃণা করেন নাঃ” আবু দারদা তার বিচক্ষণ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, “আমি তার ব্যক্তিতের শত্রু নই কিন্তু তার পাপের শত্রু ।” আবু দারদা রাদি. বিশ্বাসীদের একটা পাঠ শিক্ষা দিতে চেয়েছিলেন । আবু দারদা রাদি.-এর বিচক্ষণতা নবীজির নৈতিকতারই প্রতিফলন এবং এই প্রতিফলনগুলো সবচে” পূর্ণাঙ্গ নীতিমালা বা অনুশাসন যেগুলো তাসউফ বা ইসলামি রহস্যবাদের মর্মমূলে এক সাথে জড়ো করা হয়েছে। এই প্রাজ্ঞতা পাপীকে তার পাপের মধ্যে আরও নিমজ্জিত করে না। বরঞ্চ, এটা পাপীকে অনুশোচনা করার একটা সুযোগ দেয় এবং তাকে করুণা, ভালবাসা এবং ক্ষমার সমুদ্রে পরিশুদ্ধ করে । আবু জাহেলের সাথেও নবীজি এইরূপ আচরণ করেছিলেন পৌত্তলিক আবু জাহেল তার শত্রদের সাথে খুব নিষ্ঠুর আচরণ করতো । তার পাপগুলো উম্মোচন করে তাকে শাস্তি দেয়ার পরিবর্তে তিনি সবসময় তাকে আধ্যাত্মিক মুক্তি এবং করুণার স্বগীয়ি সাগরে পরিশুদ্ধ হওয়ার জন্য দয়ার্রতাকে আহবান করতেন। অনুতপ্ত আআদের প্রতি সর্বশক্তিমান আল্লাহ তার নবীর ভালবাসা এবং করুণা প্রদর্শন করেন। যদি কোনো পাপী অনুতপ্ত হয় তবে তার সমস্ত পাপ ক্ষমা করে তার অতীতকে

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।