The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০৬৫০ ₹২্ল» আল্লাহপ্রেমের গোপন কথা আচরণের মাধ্যমে সে অন্যান্যদেরও এ কাজে উৎসাহিত করে। অতএব ইসলাম ধর্মে নিষ্পাপ মানুষকে হত্যা করা সবচেয়ে বড় অপরাধ । এবং যারা এই অপরাধ সংঘটিত করে তারা পরকালে আল্লাহর ক্রোধকে আমন্ত্রণ জানায়। অন্যদিকে কেউ যখন অন্যের জীবন বাচায় একটা অপরাধ প্রতিরোধ করে বা সেই কারণগুলোকে অপসারণ করে যা মানুষরূপী বিবেচনা করা হয়। রূমী ইসলামকে জীবনের তৃষ্তা নিবারক পানির সাথে তুলনা করেছেন এবং বলেন যে, বেঁচে থাকার জন্য যে পানি তার কাছে কেউ মারা যেতে পারে না: “জীবনের পানির উপস্থিতিতে কেউ কখনো মৃত্যু বরণ করে না।” (মাসনবী, ৪২১৮) মানুষের জীবনকে শারিরীক এবং আধ্যাত্মিক দিক দিয়ে রক্ষা এবং সংরক্ষণ করাই ইসলামের সমস্ত নিয়ামত এবং অনুশাসনের লক্ষ্য। সব সময়ই ইসলাম মানবজাতিকে শুদ্ধ বিশ্বাস এবং সুআচরণ করতে উৎসাহিত করে এবং এটা মানুষের মধ্যে করুণা এবং মানবজাতির সেবা করার জন্য ভালবাসা, প্রজ্ঞার জন্য ভালবাসা, ভদ্রতা, দয়ার্রতা এবং ন্যায়ের প্রতি শ্রদ্ধার অনুভূতি জাগ্রত করে। বিশেষতঃ পবিত্র রামাজান মাসে ইসলাম, মুসলিমদের একটি বিশেষ ধরনের আত্যাত্বিক আবহ দান করে। এই মাসে মুসলিমরা রোজা রাখা, তারাবীহ পড়া এবং গরীবদের খুব আন্তরিকতার সাথে দান খয়রাত করার সুযোগ পায়। রোজা রাখার মাধ্যমে যে সমস্ত ধমনীগুলো নির্দয়তার রোগ দ্বারা বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো খুলে যায় এবং পরিস্কার হয়ে যায় এবং হৃদয় তখন দূর্বল দরিদ্র এবং নি:সঙ্গ মানুষের দিকে সহানুভূতিশীল হয়ে ওঠে। মাহে রমজান করুণার মাস । করুণার অনুশীলনে একজন মুসলিম অনেক গভীর থেকে ইসলাম ধর্ম পালন করতে পারে । কেননা তার হীন আকাংখাগুলোকে লাগাম তার হাতে থাকে এবং সেগুলোকে তখন নিয়ন্ত্রন করা সহজ হয়। এই প্রক্রিয়ায় আত্মা পরিশুদ্ধ এবং এশ্বরিক পথগুলোর প্রতি আরো সংবেদনশীল হয়ে ওটে। করুণার ফসল হল ক্ষমাশীলতা, সদাশয়তা এবং বিনয় । অন্যকে সেবা করার মাধ্যমে আমরা ক্রমে ক্রমে হিংসা ত্যাগ করতে শিখি । এই সব কঠিন অর্জনগুলো পবিত্র রমজান মাসে পাওয়া সহজতর হয়। সমগ্ৰ মানব জাতির প্রতি আমাদের সেবা বিস্তৃত করার লক্ষ্যে এশ্বরিক অনুশাসনগুলো মান্য করার জন্য আমরা যতই সংগ্বাম করি ততই আমাদের আত্মা তাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে থাকে। সেবার এই শ্বাশ্বত মানসিকতায় আত্মা “প্রভু'র মত পূর্ণাঙ্গতায় পৌছাতে অনবরত চেষ্টা চালিয়ে যেতে থাকে।

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।