The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০9৬৫০ ₹স্লশ» আল্লাহপ্রেমের গোপন কথা আল্লাহর সৃষ্টিকে ভালবোসো ।” স্বৈরাচারীদের সুস্থ করার জন্য, এটা কি সবৈধ পংক্তি নয়? এই স্বৈরাচারীদের পরকালের সুখে প্রবেশ করার আগে তাদের কাজগুলোর সংস্কারের প্রয়োজন । যদি এ সমস্ত মানুষেরা ইউনুস ইমরের মানবতার জন্য ভালবাসার কিছু অংশ চর্চা করতে সক্ষম হয়, তাহলে যে সমস্ত ভয়ংকর অপরাধ তারা করেছিল যেগুলো আর মরবে না। যদি তারা এই পংক্তিটির ব্যাপারে মনোযোগ দেয় তাহলে তাদের অহংকারের অন্ধকার দিক দ্বারা সৃষ্ট শত্রুতার চাইতে তারা মানবতার প্রতি ভালবাসা এবং সুবিচারের অনুভূতির আশীর্বাদপুষ্ট হবে । আমাদের অবশ্যই ঘোষণা করা উচিত যে, কিছু লোকের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামকে ব্যবহার করতে দেয়া যাবে না। অতএব যারা নিজেদের মন্দ সতর্কভাবে আমাদের পৃথক করা দরকার । ইসলামের ইতিহাসে আমরা “খাওয়ারিজ' ধরনের দলগুলোকে প্রত্যক্ষ করেছি যারা ইসলামের নামে নিষ্পাপ মানুষদের হত্যা করেছে। কেননা তাদের চুড়ান্ত লক্ষ্য ছিল রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করা । অতীতেও আমরা কিছু রাষ্ট্রের এই রকম দুরভিসন্ধির সাক্ষী হয়েছি। তাদের অনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য মন্দ লোকেরা শুদুমাত্র তাদের ব্যক্তিগত আকাংখাগুলোকে পূরণ করার জন্য ধর্মের মূল্যবান অনুভূতি এবং ধারণাগুলোকে ব্যবহার করছে এবং এর পরিণতি হয়েছে ধর্ম এবং ধার্মিক ব্যক্তিদের মানহানির মধ্যে দিয়ে । রূমী বলেছেন, তাদের মন্দ কাজের জন্য উচ্চ মূল্য দিতে হবে। “বেশীর ভাগ মানুষই শিকারির মত; এধরনের মানুষকে বিশ্বাস কর না, তারা যদি বলেও শান্তিতে থাকো । তাদের হৃদয় শয়তানের আখড়া; শয়তানিতে পূর্ণ লোকদের বকবকানি কখনো শুনবে না। যে শয়তানের নিঃশ্বাসের সাথে 'লা হাওলা গলাধঃকরণ করে, নিশ্চিত যে সে নির্বোধের মত হঠকারী যুদ্ধে লিপ্ত হবে।” (মোসনবী, ২৫১-৫৩) রূমী এ ধরনের পাপীদের কবলে পড়ে বিপদাপন্ন না হওয়ার জন্য নিষ্পাপ মানুষদের শুদ্ধ হৃদয়কে সাবধান করেছেন, “সে বৃথা উচ্চারণ করে যে বলে, “ও আমার প্রিয়তম” । সে হয়তো তার প্রিয়তমের চামড়া কসাই এর মতো উপড়ে ফেলতে পারে । সে বৃথাই উচ্চারণ করতে পারে যে, সে তোমার চামড়া উপড়ে ফেলবে; ঠিক তাকে যে শক্রদের থেকে আফিম আস্বাদন করে ।” (মাসনাবী, ২৫৮-৯)

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।