The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম মানবজাতিকে নবজীবন দেয় ০০২৬৯ বাইজান্টাইন পরামর্শ দেয় যে, তাদের পোপের কাছে সাহায্য চাওয়া উচিত। কিন্তু মজার ব্যাপার হলো, নোটারাস নামের একজন অভিজাত ব্যক্তি বলেছিলেন, “কম্সটানটিনোপলে খৃষ্টান ধর্ম জাজকদের টুপিগুলো চাইতে আমি উসমানি পাগড়ি দেখতে বেশী পছন্দ করবো ।” বর্তমানের ইসলামী দুনিয়ায়, আমাদের এই এঁতিহ্যবাহী ইসলামিক মানসিকতা গ্রহণ করা দরকার যেখানে আল্লাহর ওয়াস্তেই আমরা মানুষকে ভালবাসবো। এটা কোন রাজনৈতিক কারণে নয়। বরঞ্ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য । আল্লাহর সৃষ্টিদের প্রতি সূফীরা যে করুণা দেখিয়েছেন নিচের গল্পটি তার একটি ভাল উদাহরণ । একদা তার এক সফরের সময়, বায়েজিদ বুস্তামি রাহ. একটি গাছের নীচে দাড়িয়ে কিছু খাবার খেলেন। তারপর তিনি আবার যাত্রা শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি খাবার থলেতে একটি পিপড়া দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন যে গাছেন নিচে বিরতির সময় পিপড়াটি থলেতে উঠেছে। পিপড়াটিকে গৃহহীন হয়েছে ভেবে তিনি বিষন্ন বোধ করলেন। তিনি আবার সেই গাছের নিচে ফিরে গেলেন এবং পিপড়াটিকে তার আদি নিবাসে ফিরিয়ে দিলেন। তিনি আল্লাহর সৃষ্টিজীবের অধিকার বিষয়ে সচেতন ছিলেন। এমনকি একটি পিপড়ারও একজন মানুষের মত সম্মানীয় হওয়ার প্রয়োজন আছে। ইসলাম এ ধরনের মহান হৃদয়ের জন্ম দিয়েছে যে, একটি পিপড়ার প্রতিও সর্বোচ্চ করুণা প্রদর্শন করেছেন। বলার অপেক্ষা রাখে না যে, এ ধরনের মানুষ তাদের সতীর্থ মানুষদের অধিকার সংরক্ষণকে আর সব কিছুই উপরে স্থান দেয়। আধ্যাত্মিক শক্তি বিকশিত করার মাধ্যমেই শুধু এ ধরনের মানসিকতা অর্জন সম্ভব । যা তাকে ফেরেশতাদের ঈর্ধার পাত্র করে তুলবে । নিজের অহংকারের বোধগুলোকে সন্তুষ্ট করার মানে সে এমন একটা অবস্থায় পতিত হবে যা তাকে পশুদের থেকে নিচের অবস্থানে নিয়ে যাবে । এই অবস্থা থেকে উপরে উল্লেখিত আগের অবস্থান নেয়াই উত্তম । প্রচুর পরিমাণে অন্যায়-অবিচার এবং নিষ্পাপ মানুষকে হত্যার মধ্যে দিয়ে বর্তমান পৃথিবী সংঘাতময় হয়ে উঠেছে। মানুষ তাদের হীন আকাংখাগুলেকে অনুসরণ এবং তাদের আধ্যাত্মিক বিকাশকে অগ্রাহ্য করার প্রক্রিয়ার পরিণতিতেই এই সংঘাতের জন্ম হয়েছে। পরিশেষে অন্যকে ভালবাসা এবং করুণা করার মত মহিমান্বিত অনুভূতিগুলো মানুষ হারিয়ে ফেলবে । যারা এই পঞ্চিলতায় ডুবে আছে তাদের মুক্তির সমাধান, সত্যকে এবং ইসলামের গভীরতাকে আবিষ্কারের মধ্যেই নিহিত আছে; তাদের এই আবিষ্কারের ডাকের কাছে আত্মসমর্পন করতে হবে । এটা উপলব্ধি করে যে, এই পৃথিবীর রূপ-রস-গন্ধ ক্ষণস্থায়ী । এই পৃথিবী আমাদের পরকালের চিরস্থায়ী জীবনর প্রস্তুতি মাত্র । খ্যাতিমান সূফী এবং আল্লাহর প্রেমিক ইউনুস ইমরে তার একটি বিখ্যাত কবিতায় বলেছেন, “আল্লাহর ওয়াস্তেই ০9৬৫০

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।