ইসলাম মানবজাতিকে নবজীবন দেয় ০০৬৪৯ নিয়ন্ত্রিত হয়ে পশুবৎ জীবন যাপন করে তারা নবীজির উদাহরণ এবং অনুশাসনের মাধ্যমে দেবদূত প্রতিমা তারকা হয়ে ওঠে এবং তাদের ওঁজ্জল্য চোখ ধাধিয়ে দেয়। উদাহরণস্বরূপ, ইসলামের আবির্ভাবের পূর্বে হযরত উমর রা. নিজ কন্যা সন্তাকে জীবন্ত কবর দিয়েছিলেন । অথচ পরবতীতে তিনিই করুণার উৎস ধারা হয়ে ওঠেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি একটি পিপীলিকারও ক্ষতি করতে চাননি। অতএব, ইসলামের চেতনার অর্থ হলো, সমগ্ মানবজাতিকে ভালবাসা এবং মমতার সাথে আলিঙ্গন করা। মানুষের হৃদয়ে ইসলামের বপন করা সীমাহীন করুণার বীজের মাধ্যমে মানুষ তার সীমিত শক্তি এবং দূর্বল প্রকৃতিকে অতিক্রম করে গড়ে ওঠে । তারা তখন শ্বাস্বত জীবনে পৌছাতে সক্ষম হয়। ইসলাম মানুষকে পুনরুদ্ধার করতে এসেছে। ইসলাম যেই আবেগ এবং অনুভূতির শিক্ষা দেয়। তাই মানবতার সারকথা । বিখ্যাত তুকাঁ সূফী কৰি ইউনুস ইমরে বলেছেন, “চলো, আমরা একে অপরের বন্ধু হয়ে যাই চলো, আমরা জীবনকে সহজভাবে নিই চলো, আমরা অন্যকে ভালবাসি এবং অন্যের ভালবাসা অর্জন করি কেউ এই পৃথিবীতে চিরদিন থাকবে না। যারা তাদের আত্মার ভিতরের স্বীয় প্রেম এবং করুণার বরাদ্দকৃত অংশকে সুসংহত করতে পারেনি তারা মানবতা এবং তাদের নিজের আত্মার শত্রু । এসব নির্দয় মানুষেরা তাদের আধ্যাত্মিক পুষ্টি এবং পূর্নতার পথকে অবরুদ্ধ করে রাখে । অন্যদিকে জালালউদ্দিন রুমী এবং ইউনুস ইমরের মত আল্লাহর মহান বন্ধুরা হলেন করুণার বর্নাধারা। তাদেরকে স্বর্গেই গোলাপের মত সবাই ভালবাসে । এমনকি খুব দু:সময়েও তারা আশাবাদ ছড়িয়ে দিতে এবং সমাজের ক্ষত সারাতে সক্ষম । সব মুসলিমের গোলাপের প্রকৃতির মত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধারণ করা উচিৎ। গোলাপ যেমন তীম্ষ্ম কাটার মধ্যে দিয়ে মিষ্টি সুগন্ধ ছড়ায় । কাটার বৈশিষ্ট্য ধারন করার পরিবর্তে বিশ্বাসীদের উচিত দীর্ঘ শীতের পর প্রস্ফুটিত গোলাপের মত হওয়া । এই প্রেক্ষিতে রুমী বলেন, “যে এই দুনিয়ায় কাটার বীজ বপন করে, সাবধান! গোলাপ বাগানে তার খোজ করো না।” রুমী আরও বলেন, কাটা উত্তোলনকারী, যদি তুমি স্বর্গে যাও, সেখানে তুমি নিজেকে ছাড়া কোন কাটাই দেখতে পাবে না।” ০9৬৫০
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।