*৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা মনুষ্য প্রাণীর দাত না থাকতো, তবে তার নিজ ভাইয়েরাও তাকে গিলে ফেলতো ।” এই উক্তি দ্বারা তিনি বুঝিয়েছেন যে, তখনকার মানুষ তার ঘনিষ্ঠজনদেরও প্রতি নিষ্ঠুর ছিল। ইসলাম মানবজাতিকে এই ধরনের গভীর অজ্ঞতা এবং পাশবিকতার হাত থেকে রক্ষা করেছে। সেই সমাজের নিষ্ঠুর লোকদের মধ্যে পরস্পরের প্রতি এতটাই মমত্বোধ জেগে উঠেছিল যে ইয়ারমুকের যুদ্ধে কিছু আহত লোকদের নিয়ে নিচের অবস্থাটি উদ্ভূত হয়েছিল । শেষ নি-শ্বাস ত্যাগ করার অগে যখন আহতদের পানি পান করতে দেয়া হলো, প্রত্যেকেই তার পাশের জনকে আগে পান করাতে বলল এবং প্রথমে কেউ পানি পান করাটা প্রত্যাখ্যান করল। এভাবে চলার পর তাদের প্রত্যেকের রূহ, তৃষ্তা নিবারণের আগেই কব্জ হয়ে যায়। নবীজি প্রেম এবং করুণার কাফেলাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন এবং প্রতিনিয়ত নৈতিক আচরণের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করেছেন । ফলে, শক্র-মিত্র নির্বিশেষে প্রত্যেকে তার অনুকরণীয় চরিত্রকে স্বীকৃতি দিয়েছে । গত শতাব্দীতে হল্যান্ডের হেগ-এ পুত এবং চিন্তাবিদরা একত্রিত হয়ে যারা যুগে যুগে মানবজাতির উন্নতির জন্য অবদান রেখেছেন এমন একশ জনকে নির্বাচন করেছিলেন । যে নীতিমালা অনুসরণ করে তারা মনীষীদের নির্বাচন করেছিলেন সে অনুযায়ী নবী মুহাম্মাদকে সবার মধ্যে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করেন। মজার ব্যাপার হলো নির্বাচন কমিটির প্রতিটি সদস্যই ছিলো খৃষ্টান । উল্লেখ্য যে, নবীজির উচ্চ মার্গের নৈতিক গুণাবলী দ্বারা বিমোহিত হয়ে, তার সঙ্গীদের মধ্যে শতকরা নব্বই জনই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল। এমনকি তার ঘোর শক্ররাও তাকে মিথ্যাবাদী বা স্বৈরাচারী আখ্যা দিতে পারেনি; পরিবর্তে তারা বাধ্য হয়েছিল তার প্রশংসা করতে । যারা সমস্ত হৃদয় দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং ইসলামের সেবা করতে চায় তাদের জানা উচিৎ যে, ইসলামের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো মানবতার পুনরুদ্ধার । শুধুমাত্র যারা প্রতিটি মানুষের মধ্যে আল্লাহর সৃষ্টির সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে এবং যারা এটা বুঝে যে, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচে' মূল্যবান বস্তু হচ্ছে মানুষ তারাই আল্ল- হর ইচ্ছানুযায়ী ইসলাম এবং মানবতার সেবা করতে পারে। অন্যকথায়, ইসলামের লক্ষ্য হলো আদর্শ মানুষের উদ্ভব ঘটানো । এই আদর্শ শুধুমাত্র তখনই উপলদ্ধি করা সম্ভব যখন উপলব্ধিকারি হৃদয় বিগলিত এবং পুনর্জাগরিত হয় এবং এর মধ্যে লুক্কায়িত আধ্যাত্বিক সৌন্দর্য্য পরিলক্ষিত হতে শুরু করে। ফলে ইসলাম ধর্ম সবসময় মুসলিমদের আধ্যাত্বিক শিক্ষাকে অগ্রাধিকার দেয়ার উপর গুরুতু দেয় এবং মুসলিম উম্মাহর ইতিহাসে এমন অনেক মহান ব্যক্তিতের আগমন ঘটেছে ১২০] যে কোন ধর্ম বিশ্বাসের মানুষ যাদের ব্যক্তিতে মুগ্ধ হয়ে থাকে । যারা তাদের অহংকার দ্বারা ০৬৫০
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।