ইসলাম মানবজাতিকে নবজীবন দেয় আমাদের নবী মুহাম্মাদ সা. এমন একটি সমাজ জনুগ্রহণ করেছিলেন যে সমাজ সহিংসতা এবং অন্যায়-অবিচারের পঙ্চিলতায় ডুবে ছিল। সীমাহীন করুণা এবং ভালবাসায় বিচ্ছুরিত তার ব্যক্তিগত আচরণের মাধ্যমে তিনি ঘৃণা এবং প্রতিহিংসার আকীর্ণ সমাজটিকে ভালবাসা এবং পারস্পরিক মমতায় পূর্ণ সমাজে রূপান্তরিত করেছিলেন । তার আগমনের পূর্বে, সেখানকার লোকেরা অল্পবয়সী এবং দুর্বলদের সাথে দুর্ব্যবহার এবং তুচ্ছাতিতুচ্ছ কারণে অন্যদের আক্রমণ করার মানসিকতা নিয়ে বেড়ে উঠেছিল। নবীজির আচরণ দেখে, যারা এই ধরনের কাজ করতো তারা নিজেদের সংশোধন করে তাদের নিষ্ঠুরতা পরিত্যাগ করতে শিখল। এই সব লোকেরা করুণা এবং ভালবাসায় মূর্ত হয়ে উঠল এবং তাদের মূল্যবোধের উদাহরণ দ্বারা বাকী মানুষদের পথ প্রদর্শনের শক্তি অর্জন করল। নিকষ অমানিশায় তারাগুলো যেমন পৃথিবীকে আলোকিত করে, তেমনি তারাও ইসলামের সৌন্দর্য্যকে প্রতিফলিত করতে লাগল । নিচের গল্পটি মুসা'আব ইবনু উমাইর-এর যা এরকম বহু উদাহরণের একটি । একদিন ইসলামের দাওয়াত দেয়ার জন্য মুস*আব রাদি. এবং তাঁর বন্ধু আস'আদ ইবনু জুরারা, আব্দু আশহাল এবং জাফরের গোত্রগুলোতে গেলেন। এই সব বংশের প্রধান ছিল সা"দ বি. মু'আদ এবং উসাইদ বি. হুদাইর। সাদ উসাইদকে ববলেন, এ সব লোকদের এখানে আসা বন্ধ করছ না কেন? তারা আমাদের মধ্যকার দরিদ্র এবং সরল মানুষগুলোর সাথে প্রতারণা করছে ।” একথা শুনে উসাইদ, মুস'আব এবং জুরারার সাথে সাক্ষাৎ করেন। সে তার বল্পম তাদের দিকে তাক করে গর্জন করে উঠল, “যদি প্রাণ বাচাতে চাও, তবে এখনই এই জায়গা থেকে চলে যাও ।” রাগ না করে মুস'আব রাদি. উত্তর দিলেন, “যদি আপনি শান্ত হয়ে আমার কথা শোনেন, তাহলে বলবো আপনাদের জন্য আমার একটা বার্তা আছে। আপনি তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ন বিচক্ষণ একজন মানুষ । আমি যা বলবো তা যদি আপনার পছন্দ হয় তাহলে গ্রহণ করতে পারেন । এবং যদি না পছন্দ হয়, তাহলে আমি যা কিছু বলবো তা প্রত্যাখ্যান € দল ০3৩5০
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।