*৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা পর্যন্ত না সম্রাটসম আত্মা এবং ক্রীতদাসসম দেহের মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি না হয়। মহার্ঘ্য হৃদয় তিব্রতা লাভ করলে মানুষ প্রশান্তি এবং স্বস্তি ফিরে পায়। কেননা, সে সত্যকে খুঁজে পায়। বান্দাকে এই আধ্যাত্মিক পূর্ণাঙ্গতা লাভের জন্য বিচিত্র সব বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অনন্তের পথে এই সফরের প্রতিটি পর্যায়ের মানুষকে বিচার করা হয় তার সততার আলোকে । আল্লাহর করুণা এবং দয়া লাভের মূল চাবি হচ্ছে অপরাধমুক্ত এবং আশাবাদ- দুইটি গুরুত্বপূর্ণ অস্ত্র যা দিয়ে লোভ এবং হিংসাকে জয় করে তৃপ্তি অর্জন করা যায়। যে বান্দা এটা অর্জন করতে পারে, সতর্ক থাকতে পারে, অসাবধানী হওয়ার বিপদ থেকে তখন সে প্রভূর উপাসনা সতর্ক এবং গভীর ভাবে করতে পারে । নিজের নেতিবাচক দিকগুলো নিয়ন্ত্রণে রাখতে পারলে মানুষ নিজের ক্রোধকেও দাস বানিয়ে হদয়কে শক্তিশালী করতে পারে। বুখারী এবং মুসলিম শরীফের সহিহ হাদিসে উল্লেখ রয়েছে, নবীজী বলেন যারা সত্যিকারের যোদ্ধা তারাই শুধু উপলব্ধি করতে পারে জীবন এবং মৃত্যুর পিছনের দৈবিক প্রজ্ঞাকে। তারা নিজেদের এই পার্থিব পৃথিবীর ক্ষণস্থায়ী আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করে না। তারা শুধুমাত্র ভাল কাজ করে এবং জ্ঞান, উপলব্ধি, আনুগত্য এবং উপাসনা দিয়ে জীবনকে সাজিয়ে তোলে । কেননা এ ধরনের বিন্যাসই মানুষের হৃদয়কে সত্যের প্রতি ভালবাসা জাগাতে সক্ষম হয়। মানুষ প্রশান্তি এবং মৃত্যুর সৌন্দর্ধ্রকে উপলব্ধি করতে পারে সে তখন মৃত্যুকে পরমাত্সার সাথে পুনগ্মমলন হিসেবে মনে করে এবং আগ্রহ সহকারে এজন্য অপেক্ষা করে। একজন আস্তিক তার সারাদিনের অন্যের সংস্থান করার জন্য দিনে উপার্জন করে এবং তার আধ্যাত্মিক পুষ্টির জন্য মধ্য রাত্রিতে আল্লাহর ধ্যানে নিমগ্ন হয় । সে কারণেই সে অর্থ উপার্জনের জন্য খুব বেশী উদ্বিগ্ন হয় না এবং জাগতিক দুঃশ্চন্তায়ও বিচলিত হয়ে পড়ে না। তার আআ যেন ক্ষমার মেঘ হয়ে তাদের চারিদিক ঘিরে থাকে । তার নির্মলতার বার্না এবং তার এলাকাবাসীর জন্য আশীর্বাদস্বরূপ হয়ে ওঠে । সাথে সাথে তার পরিবারও যেন পৃথিবীর স্বর্গে পরিণত হয়। এই পৃথিবীর আলো এবং অন্ধকারের নিষ্ঠুর যুদ্ধের পরীক্ষাগারে যারা এই স্বর্গ রচনা করতে চায় তারা সবসময় সঠিক এবং সত্যের দিকটাই বেছে নেয় - সেই সহজ, সরল পথ যা দৈবিক আদেশ প্রাপ্ত । তারা গভীর নিমগ্নতায় পবিত্র কুরআনের বাধ্যতামূলক নির্দেশগুলো পালন করে। বিশ্বজগতের সেই নিঃস্ব এবং শব্দহীন ভাষাটিও তারা একই সাথে পড়তে এবং এর প্রজ্ঞা রহস্য এবং আবিস্কারের চেষ্টা করে । এভাবেই তারা তাদের প্রদত্ত আধ্যাত্মিক ১০] সমৃদ্ধি এবং নির্মলতার আয়না হয়ে ওঠে । এই মহৎ পর্যায়টা যেন অনেকটা শ্বাশ্বত কুরআনের ০২৬৫০
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।