০9৬৫০ ক্$ল»১ আল্লাহপ্রেমের গোপন কথা আবু তালহা তার পত্বীকে একটি গাছের ছায়ায় বসা অবস্থায় দেখতে পেলেন । আবু তালহা ভিতরে প্রবেশ না করে বাইরে দীড়িয়ে রইলেন। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, “ও আবু তালহা! আপনি কেন বাইরে দীড়িয়ে আছেন? ভিতরে আসুন ।” আবু তালহা বললেন, “আমি ভিতরে প্রবেশ করতে পারবো না, তুমিও তোমার জিনিষপত্র নিয়ে বাগান ত্যাগ কর।” এরকম অপ্রত্যাশিত উত্তর শুনে তার স্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন।” কেন আবু তালহা? এই বাগান কি আমাদের নয়?” তিনি বললেন, “না, এখন থেকে এই বাগান মদিনার গরীব লোকদের সম্পত্তি।” এরপর তিনি উপরিউক্ত আয়াতের শুভ বার্তাটি স্ত্রীকে বললেন এবং আগ্রহ সহকারে তার এই দানের কথা জানালেন । তার পত্রী জিজ্ঞাসা করলেন, “আপনি কি আমাদের দুজনের পক্ষ থেকে এই দান করেছেন না শুধু একাই তা করেছেন?” তিনি উত্তর দিলেন, “আমাদের দুজনের পক্ষ থেকে ।” একথা শুনে তার স্ত্রী খুব সন্তুষ্ট হয়ে বললেন, “আল্লাহ যেন আপনার উপর সন্তুষ্ট হন, আবু তালহা । আমাদের চারিদিকে গরীব মানুষদের দেখে আমিও একই কথা ভেবেছিলাম । কিন্তু সাহস করে আপনাকে কিছু বলতে পারিনি । আল্লাহ যেন আমাদের এই দান গ্রহণ করেন, এই প্রার্থনাই করি। আমিও বাগান ত্যাগ করে আপনার সাথে যাচ্ছি।” যদি এই বৈশিষ্ট্যটি মানুষের হৃদয়ের গভীরে গেঁথে যায় তাহলে এটা ভবিষ্যবাণী করা কঠিন হবে না যে, পুরো পৃথিবী জুড়ে কী ধরনের সুখের আমেজ বিরাজ করবে । এই ত্যাগ থেকে কি বৈভব আসবে তা কল্পনা করুন। এই বোধই আবু তালহাকে এ ধরনের আত্মত্যাগে অনুপ্রাণিত করেছিল । উদাহরণস্বরূপ, সাহাবীদের মধ্যে সবচে' দরিদ্ধ আবু যরকেও নবীজি এই বলে দান খয়রাতে উৎসাহিত করেছেন যে, “হে আবু যার! তরকারি রান্না করার সময় বেশী করে পানি দিয়ে তা তোমার প্রতিবেশীর সঙ্গে ভাগ করে খেও!। (মুসলিম, বিরর, ১৪২) একজন বিশ্বাসীর অন্ধকার রাতে পূর্ণিমার আলো দান করা উচিৎ এবং দান খয়রাত করার জন্য বিবেচক, সংবেদনশীল, দয়ালু, পরার্থপর, সদাশয়, করুণাস্কিত সহানুভূতিশীল এবং প্রবল উৎসাহী থাকা উচিত। বর্তমান যুগের অর্থনৈতিক সমস্যা জর্জরিত পৃথিবীতে, দান-খয়রাত এবং পরার্থপর হওয়া একটি অপরিহার্ধ্য চাহিদা । আমাদের ভূলে যাওয়া উচিত হবে না যে আমরাও দারিদ্র এবং চাহিদা পূরণে অক্ষম একজন হতে পারতাম । এ কারণে অসুস্থ্য, দু:খী, নি:সঙ্গ, দরিদ্র এবং ক্ষুধার্ত মানুষকে দান খয়রাত বা সাহায্য করাটা আল্লাহর আমাদের প্রতি অসীম করুণার খণ পরিশোধ করার মত একটা ব্যাপার । এবং অহংকারশূণ্য অনুভূতি নিয়ে কাজ করা আমাদের কর্তব্য । গরীবদের সাথে আমাদের প্রাচুর্য্কে ভাগ করে নিতে পারলে সেসব হৃদয় সুখী হবে, যা আমাদের এই পৃথিবীতে আধ্যাত্মিক উন্নতি এবং পরকালে পুরস্কার এ পাওয়া এবং সুখী হওয়ার উৎস হবে । হে প্রভু! সব ধরনের দানই যেন আমাদের আধ্যাত্মিক জীবনের সীমাহীন রত্ুভান্ডার হয় ।
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।