পরার্থপরতা ৮০৮৪৬০৯ মুক্তহস্তে দানের বৈশিষ্ট্য মুক্ত হস্তে দান করার গুণ, যাকে কুরআনের “বিরর' বলা হয়েছে, সেটাও “ইসার'-এর মত একটি মহান পরার্থপরতা । সব ধরনের নৈতিক গুণাবলীর আদর্শ উদাহরণ । নবীজি সা. এভাবেই একজন অতুলনীয় মহান ব্যক্তিতকে গড়ে তুলেছেন । নিচের গল্পটি তুচ্ছ ব্যাপারেও নিজের চাইতে তার মুসলিম ভাইদের অগ্রাধিকারের দেয়ার ব্যাপারে তার সংবেদনশীলতাকে তুলে ধরেছে। একদিন তিনি মেসওয়াক করার জন্য দুইটি মাজনি তৈরী করলেন । তার মধ্যে একটি অন্যটির চাইতে বেশী নিখুঁত হয়েছিল । তিনি ভালটি তার এক সাহাবীকে দিলেন এবং খারাপটি নিজের জন্য রাখলেন । সাহাবি যখন তাকে বললেন, “হে আল্লাহর প্রেরিত নবী, এই ভালটাই আপনার জন্য নিন।” নবীজি তখন বললেন, “ঘন্টাখানেকের সাথী হলেও তার বন্ধুত্বের অধিকারের ব্যাপারে যত্রশীল না হলে, সেই ব্যক্তি প্রশ্নবিদ্ধ হয়।” (ইহয়াউলুমিদ্দিন, ২য় খণ্ড, পৃ. ৪৩৫) এইভাবে তিনি নির্দেশ দিলেন যে, বন্ধুত্ের মূল্য “ইসার' এবং “বিরর" এর উপলব্ধির মাধ্যমে পরিশোধ করা উচিত। অন্যকথায়, নিজের স্বার্থের চাইতেও অন্য মুসলিম ভাই এর স্বার্থকে অগ্রাধিকার দেয়ার মাধ্যমেই বন্ধু বন্ধুর হক আদায় করে থাকে । হুয়া উলুম আদ দ্বীন, পৃ: ৪৩৫) এ ধরনের ত্যাগের আরেকটি উদাহরণ এখানে দেয়া গেল। একদিন এক মসজিদে নবীজিকে ঘিরে তার সাহাবীরা বসলেন এবং তারা তার মুখ থেকে ধর্মীয় হিতোপদেশ শুনছিলেন। তখন নবীজি নিচে উদ্ধৃত আয়াতটি পাঠ করলেন, “তোমার ভালো লাগার জিনিষ অন্যকে না দিতে পারলে কখনোই তুমি ন্যায়বান হতে পারবে না এবং তুমি যাই দাও না কেন আল্লাহ সে ব্যাপারে জ্ঞাত।” (আল ইমরান, ৩:৯২) নবীজির সাহাবী শ্রোতারা এই আয়াতটি হৃদয় দিয়ে অনুভব করলেন । তারা চিন্তা করতে লাগলেন, তাদের সবচে" ভালো লাগার জিনিষ তারা দান করতে পারবেন কিনা । সহসাই আবু তালহা নামের এক সাহাবী উঠে দীড়ালেন। তার মুখভাব বিশ্বাসের আলোকে উড্ভাসিত। নববী মসজিদের কাছে ছয়শত খেজুরগাছের একটি বড় বাগান তার ছিলো । এবং সেই বাগানটি তার খুব প্রিয় ছিল। তিনি প্রায়ই নবীজিকে সেই বাগানে আমন্ত্রণ জানাতেন এবং তার পদচারনায় ধন্য হতেন। আবু তালহা বললেন, “হে আল্লাহর দূত! আমার যত সম্পত্তি আছে তার মধ্যে আমি আমার এই বাগানটিকেই সবচে' ভালবাসি । আপনিও তো এই বাগানটির সঙ্গে পরিচিত । এই মুহুর্তে আল্লাহর ওয়াস্তে এই বাগানটি আল্লাহর প্রেরিত দূতকে দান করার ইচ্ছা হচ্ছে। এই বাগানটি আপনার ইচ্ছে মত ব্যবহার করুন এবং চাইলে তা দান করে দিতে পারেন ।” একথা বলার পর তিনি সিদ্ধান্ত কার্যকরী করার জন্য সেই বাগানে গেলেন । বাগানে পৌছে ০9৬৫০
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।