০৬৫০ গল$ল৬১ আল্লাহপ্রেমের গোপন কথা রোজা ভাঙ্গলেন। তৃতীয়দিন একজন ক্রীতদাস তাদের সাহায্য চাইল। তারা গভীর ধৈর্য্য এবং পরার্থপরতা দেখালেন এবং তাদের ইফতারিটা তাকে খেতে দিলেন। এ ধরনের অতুলনীয় বদান্যতা, পরার্থপরতা এবং চমতকার নৈতিকতাকে নিশ্চিত এবং উচ্চ প্রশংসা করে নিয়লিখিত আয়াতে আল্লাহ বলেন, “এবং তারা দরিদ্র, এতিম এবং ক্রীতদাসকে আল্লাহর প্রেমে পড়ে খাওয়ালো । তারা বলে, আমরা তোমাদের শুধুমাত্র আল্প- হর ওয়াস্তে খাওয়ালাম। তোমাদের কাছ থেকে কোন পুরস্কার বা ধন্যবাদ আশা করি না। আমরা শুধু মাত্র শেষ বিচারের দিন এবং আল্লাহর কাছ থেকে দুর্দশাকে ভয় করি। আল্লাহ বর্ষন করবেন।” হেনসান, ৭৬:৮-১১) মুহাম্মাদ সা.-এর বদান্যতা, আত্মত্যাগ এবং পরার্থপরতার সাথে আল্লাহর কোন সৃষ্ট জীবেরই তুলনা চলে না। তার বদান্যতা সাধারণ মানুষের বদান্যতা থেকে অনেক বেশী গভীর ছিলো । আল্লাহর রাহে আত্মত্যাগ, ধর্মের ব্যাখ্যা করা, মানুষকে সঠিক পথ প্রদর্শন, ক্ুধার্তদের অন্ন দেয়া, অজ্ঞদের উপদেশ দেয়া এবং দরিদ্রকে তিনি জ্ঞান, সম্পদ এবং আত্মা দিয়ে সাহায্য করার মাধ্যমে সদাশয় এবং পরার্থপরতা করে দেখিয়েছেন । কুরাইশদের মধ্যে সবচে" সুপরিচিতি পৌত্তলিক, সাফ্ওয়ান ইবনু উমাইয়া হুনাইন এবং তাইফের যুদ্ধে মুসলমান না হয়েও নবীজির সাথে ছিল। জিরানা নামক স্থান দিয়ে হেঁটে যাওয়ার সময় নবীজি লক্ষ্য করলেন যে, সাফওয়ান বিস্ময়ের সাথে সংগৃহীত লুটের কিছু মালামাল দেখছে। তিনি সাফওয়ানকে জিজ্ঞেস করলেন, “তোমার কি এগুলো পছন্দ হয়েছে?” সে উত্তরে “হ্যা” বলতেই নবীজি বললেন, “নিয়ে যাও, এগুলো সব তোমার ।” এই ঘটনার পর সাফওয়ান ইসলাম ধর্ম গ্রহণ করে এবং বলে যে, নবীজি ছাড়া আর কারও হৃদয় এতটা সদাশয় নয় ।” (ইসলাম তারিহি, পৃ: ৪৭৪) বদান্যতার সবচে' চমৎকার স্তর হল পরার্থপরতা। আমাদের স্মরণ রাখা দরকার যে, নবী, তার সাহাবী এবং পরবর্তা প্রজন্ম ন্যায়বান বান্দাদের এ ধরনের সদাশয় আচরণের দ্বারা অনেক একগুয়ে অবিশ্বাসী ইসলাম ধর্মে বিশ্বাসী হয়ে ওঠে । অনেক শক্র বন্ধু হয়ে ওঠে । যেমন পরার্থপরতা বহু বিশ্বাসীকে তার সতীর্থ বিশ্বাসীদের প্রতি ভালবাসা জোরালো করে তোলে । আয়তেের মধ্যে থাকলে, আল্লাহর নবী সা. তা পূরণে কখনোই কারো অনুরোধ প্রত্যাখ্যান করেননি । কথিত আছে যে, একবার তার কাছে নব্বই হাজার দিরহাম ছিল। তিনি সে অর্থ একটি মাদুরে বিছিয়ে যে দরিদ্র লোকই সেখান দিয়ে যাচ্ছিল তাকেই দিয়ে দিয়েছিলেন ।
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।