পরার্থপরতা ৮০৮৪৬০৯ সামনে একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করে। এমনকি আমাদের ব্যক্তিগত আয়েশ, বাড়ীর সাজসজ্জা অথবা আমাদের প্রতিদিনকার ব্যয় থেকে আমরা যদি ছোট ছোট ত্যাগ স্বীকার করি তাহলে আমরাও তাদের দৃষ্টান্ত অনুসরণ করে উচ্চতর নৈতিকতার অংশীদার হতে পারবো । পরার্থপরতার পরিধি সদাশয়তাকেও ছাড়িয়ে যায়। কেননা, সদাশয় ব্যক্তি নিজের উদ্ৃত্ত সম্পদ অর্থাৎ নিজের প্রয়োজন মেটানোর পর বাকীটুকু দান করে । কিন্তু পরার্থপর ব্যক্তি নিজের প্রয়োজনের জন্য যেটুকু দরকার সেটুকুও দান করে দেয়। পরার্থপরতার আধ্যাত্মিক পুরস্কার বান্দার আত্মত্যাগের সমানুপাতিক। আল্লাহর প্রশংসা সেসব আনসারদের জন্য যারা নিজেদের সবকিছু মুহাজিরগণদের যারা মক্কায় হয়রানির শিকার হয়েছিল তাদের মাঝে বিলিয়ে দিয়েছিল তাই নিয়লিখিত আয়াতে আনসারদের প্রশংসা করে রক্ষা করতে পেরেছে। তারাই শুধু সমৃদ্ধি অর্জন করতে পারবে ।” হোশর, ৫৯-৯)। একবার উমর রাদি. তার ভূত্য এবং একটি উট নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। তারা পালা করে উটের পিঠে সওয়ার হচ্ছিলেন। যখন তার ভূত্যের উটের পিঠে সওয়ার হওয়ার পালা আসল, তখন তার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও তিনি তাকে উটের পিঠ থেকে নামতে দিলেন না। এমনকি জেরুজালেমের প্রবেশদ্বারে পৌছানোর পরও । দৃশ্য অনেকটা এরকম যে, ভৃত্য উটের পিঠে এবং উমর লাগাম ধরে তার পাশে হাটছেন। এটা “ইসার' বা পরার্থপরতার একটি উদাহরণ । উপরে বর্ণিত ছোট সত্য ঘটনাটিকে এক ধরনের আত্মত্যাগ বলা যায়। পরহিতের সর্বোচ্চ স্তর হল, পরার্থপরতা। যার গৃঢ়ার্থ নিজের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করা অন্যান্যদের মাঝে নিজেকে বিলিয়ে দেয় ৷ বিশেষত: নবীরা, তাদের সাহাবীগণ, আল্লাহর ওলীগণ এবং ন্যায়বান বান্দারা এ ধরনের বিশেষ পরহিতের ধারক এবং বাহক। নিয়লিখিত ঘটনাটি হযরত আলী রা. ফাতিমাকে নিয়ে । যেখানে পরার্থপরতা সবচেয়ে চমৎকার ভাবে ফুটে উঠেছে। ইবনু আব্বাস রাদি. বর্ণনা করেন যে, আলী এবং ফাতিমা রাদি. তাদের দুই পুত্র হাসান এবং হুসাইন দীর্ঘদিন অসুস্থ্যতা থেকে আরোগ্য লাভের পর তারা তিনদিন রোজা রেখেছিলেন। প্রথম দিন ইফতারীর জন্য বার্লি রান্না করলেন। সন্ধ্যায় ইফতার করার সময় দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখলেন একজন ক্ষুধার্ত দরিদ্র লোক দাঁড়িয়ে আছে। তারা সেই লোকটিকে আল্লাহর ওয়াস্তে খুশী হয়ে ইফতারিটা দিয়ে নিজেরা শুধু পানি খেয়ে রোজা ভাঙ্গলেন। দ্বিতীয় দিন ইফতারীর সময় একজন এতিম বালক উপস্থিত হলো । তারা বালকটিকে তাদের খাবারগুলো দিয়ে দিলেন নিজেরা পানি পান করে ০9৬৫০
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।