০9৬৫০ *»দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা সংবেদনশীলতা উচ্চতম স্তর যার বিবেকপূর্ণ প্রতিফলন প্রতিটি পূর্ণ বিকশিত বিশ্বাসীর সামাজিক আবরণে পড়ে । পরার্থপরতার বিকশিত আবহে প্রবেশ করা শুধুমাত্র একজন দয়ালু হৃদয় এবং দয়ালু আত্মার পক্ষে সম্ভব; কেননা, প্রকৃত পরার্থপরতা তাই যা একজন মানুষ দারিদ্রকে ভয় না করেই দিয়ে থাকে । এই পর্যায়ে পৌছানোর অর্থ পূর্ণাঙ্গতা প্রাপ্তি যা যুগে যুগে আল্লাহ প্রেরিত নবীদের এবং আল্লাহর বন্ধুদের জীবনীতে চমৎকারভাবে ফুটে উঠেছে। অবশ্যই প্রত্যেকে এ ধরনের শীর্ষবিন্দুতে আরোহণ করতে পারে না। কিন্তু বাস্তবতার উপর ভিত্তি করে আমরা যত সেই দিগন্তের কাছাকাছি পৌছাবো তত বেশী আমরা আল্লাহর আশীর্বাদপুষ্ট হবো। এমনকি পরার্থপর হওয়ার পথে সবচে' ছোট্ট পদক্ষেপও একটি শ্বাশ্বত অর্জন যা হেলাফেলা করার নয়। আবু হুরায়রা রাদ.-এর বিবরণ অনুযায়ী- “একবার নবীজির কাছে একজন লোক দেখা করতে এলো এবং তাকে বলল, “হে আল্লাহর নবী! আমি ক্ষুধার্ত!” তখন নবীজি একজনকে তার একজন পত্রীর কাছে পাঠালেন এবং সে খাবার চাইল। কিন্ত নবীজির পত্রী বললেন, “আমি কসম খেয়ে বলছি ঘরে পানি ছাড়া আর কিছুই নেই।” তার আর সব পত্রীদের কাছ থেকে একই উত্তর পাওয়ার পর নবীজি সঙ্গীদের জিজ্ঞেস করলেন, “তোমাদের মধ্যে কে এই লোককে রাতের অতিথি হিসেবে গ্রহণ করতে চাও?” তাদের মধ্যে থেকে একজন বলল, “হে আল্লাহর নবী, আমি তাকে অতিথি হিসেবে গ্রহণ করলাম ।” এই বলে সে দরিদ্র লোকটিকে নিজ গৃহে নিয়ে এলো । সে তার পত্বীকে প্রশ্ন করল, “ঘরে কি খাবার আছে?” তার পত্বী উত্তর দিল, “না, যৎসামান্য খাবার আমাদের সন্তানদের জন্য শুধু আছে।” নবীর এ সাহাবি স্ত্রীকে বললেন, “তাহলে ছেলেমেয়েদের ব্যস্ত রাখো । তারা যদি খেতে চায়, তাদের বিছানায় নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিও। মেহমান খেতে আসলে, বাতি নিভিয়ে দিও | আমরা ভান করবো যে আমাদের খাওয়া-দাওয়া শেষ । মেহমান আসার পর তারা খেতে বসল । অতিথি তৃপ্তির সাথে খেল, অন্যদিকে তারা খাওয়ার ভান করল। আলো না থাকায় মেহমান বুঝতেই পারল না যে গৃহকর্তা খেয়েছে কিনা । তারা ক্ষুধা নিয়ে রাত্রিযাপন করল। সকালে গৃহকর্তা নবীজির সাথে দেখা করতে গেলেন। নবীজি তাকে দেখা মাত্রই জিজ্ঞেস করলেন, “তোমার আতিথ্যের জন্য আল্লাহ তোমার উপর খুব সন্ত হয়েছেন ।” বুখারী, মুসলিম) আল্লাহর এক বন্ধু শাইখ মাহমুদ সামী রামাযানওলু । আইন বিষয়ে পড়াশুনা করলেও একজন ব্যক্তির অধিকার খর্ব হবে এই ভয়ে তিনি ওকালতিকে পেশা হিসেবে গ্রহণ করেননি । এর স্থলে তিনি ইস্তাম্বুলের তাহড়াকাফুল নামক স্থানে একটি স্টোরে বই বিক্রেতার কাজ নেন। তিনি বসফোরাস থেকে খারাকয়ে নৌকায় পাড়ি দেন এবং তারপর বাসের পরিবর্তে হেটে খারাকয় থেকে তাহতাকালেতে পৌছান। তিনি বাস ভাড়া বাচিয়ে তা দান করে দিয়েছিলেন। এ ধরনের মহান ব্যক্তিকে সচেতনতা এবং নৈতিকতার পর্যায় আমাদের
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।