The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

একটি বিবেক-বুদ্ধি সম্পন্ন বাধ্যবাধকতা । অতএব ইসলাম প্রতিটি বিশ্বাসীকে একটি সমৃদ্ধ হৃদয় বিকাশে সাহায্য করে যা তাকে পরার্থপরতার সর্বোচ্চ বিন্দুতে পৌছে দিতে সক্ষম । আল্লাহর একতৃবাদ নিশ্চিত করার পর ধর্মের সত্যিকার লক্ষ্য হলো, দয়ালু, বিবেচনা পূর্ণ এবং চিন্তাশীল মানুষ তৈরী করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা । এই পূর্ণাঙ্গতা শুধুমাত্র হৃদয়ের ম্নেহ মমতা এবং দয়ার অনুভূতির মধ্যে দিয়ে অর্জিত হয় এবং এর ফলশ্রুতিতে নিজের প্রয়োজন-অপ্রয়োজন বিচার না করেই নিজস্ব উপার্জন অন্য জনের সাথে ভাগ করে নেয়ার মানসিকতা তৈরী হয়। এই অনুভূতি আরও গভীর হলে নিজের সর্বস্ব ত্যাগ করার অনুভূতি আরও পুষ্ট হয়। আরবীতে একেই আমরা “ইসার' (পরার্থপরতা) বলি। দয়ার্থতা আগুনের মত যা একজন মুসলিমের হৃদয়ে কখনো নিভে যায় না। এই পৃথিবীতে মানুষ হওয়ার বিশিষ্ট একটি অর্থ আছে। যা আমাদেরকে আমাদের আষ্টার সাথে মিলনের পথে পরিচালিত করে । একজন দয়ালু মুসলিম সদাশয়, বিনীত এবং সেবক হয়ে থাকে । একিসাথে সে একজন হৃদয়ের চিকিৎসক যে অন্যদের আত্মায় জীবন প্রবিষ্ট করায় । একজন দয়ালু বিশ্বাসী এমন একজন ব্যক্তি যে সব সময় দয়া এবং ভালবাসার সাথে তার সেবা প্রদান করার প্রাণপণ চেষ্টা করে এবং একই সঙ্গে সে তার চারপাশের মানুষের জন্য আশাবাদ এবং বিশ্বাসের উৎস হয়। একজন বিশ্বাসী প্রতিটি সংগ্রামের অগ্রভাগে থাকে । অন্যান্যদের হৃদয়ে সে শান্তি প্রদান করে । যেমন তাদের কথাবার্তা, আচরণ, উপস্থিতি দ্বারা বিশ্বাসীরা সব ধরনের কৃপণতা, দুর্দশা এবং বেদনা প্রতিরোধে একটি গঠনমূলক ভূমিকা পালন করে। তারা সব সময় দুঃখী সমস্যাজর্জরিত, পরিত্যক্ত এবং হতাশ মানুষের পাশে থাকে । কারণ, একজন মুসলিমের বিশ্বাসের প্রথম এবং প্রধান ফসল হলো করুণা এবং দয়া। কুরআনের মধ্য দিয়ে মনুষ্য নৈতিকতা এবং মূল্যবোধগুলো পূর্ণাঙ্গতা লাভ করে। এই কারণে কুরআন পাঠের শুরুতেই আমরা রহমান ও রহিম তথা পরম করুণাময় এবং পরম দয়ালু আল্লাহর এই দুইটি গুণাবলীই দিয়েই শুরু করি। আমাদের প্রভূ আমাদের সেই সুবার্তাই দেন যে, তিনি দয়ালুদের মধ্যে সর্বাপেক্ষা দয়ালু এবং তিনি তাঁর বান্দাদের মধ্যে নৈতিকতার গুণাবলীই মূর্ত করার আদেশ দেন। পরিবর্তে আল্লাহর প্রেমে পূর্ণ একজন বিশ্বাসীর হৃদয় আল্লাহর সৃষ্ট অন্যান্য জীবদের প্রতি করুণা সিক্ত দয়ার আচরণ করে । আন্ল- 1হকে ভালবাসার পরিণতি হলো, তার সৃষ্টির প্রতি মমতা এবং দয়া প্রদর্শন করা । একজন আল্লাহর প্রেমিক খুশী হয়ে আত্যোৎসর্গ করে এবং প্রেমিকের প্রতি তার ভালবাসার মাত্রার এটি একটি প্রকাশ । আল্লাহর সৃষ্টির সেবা করা, আল্লাহকে ভালবাসারই একটি বহিংপ্রকাশ। প্রকৃতপক্ষে অনেক রকমের সদকাহ বা আল্লাহর ওয়াস্তে দান-খয়রাত আছে। উপরে যেমন উল্লেখ করা হয়েছে যে, এই সেবার সবচে" পূর্ণ বিকশিত রূপ হলো “ইসার' (পরার্থপরতা)। এর বৈশিষ্ট্য হলো, নিজের প্রয়োজনের চাইতেও অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়া । পরার্থপরতা ০9৬৫০

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।