The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০9৬৫০ একবার আব্দুল্লাহ ইবনু জাফর রাদি. ভ্রমন করতে করতে একটি খেজুর বাগানের পাশে থামলেন । বাগানের তন্তাবধায়ক ছিল একজন কৃষ্ণাঙ্গ ক্রীতদাস । কেউ একজন ক্রীতদাসটির জন্য তিনটুকরো রুটি নিয়ে আসলো। এমন সময় সেখানে একটি কুকুর উপস্থিত হলো । ক্রীতদাসটি কুকুরটিকে একটুকরো রুটি খেতে দিল । কুকুরটি সেটা খেল । তারপর সে আরও একটি টুকরো কুকুরটিকে দিল । কুকুরটি সেটাও খেল । সে কুকুরটিকে শেষ টুকরোটাও দিল এবং কুকুরটি খেয়ে নিল। এই ঘটনা দেখে আব্দুল্লাহ রাদি. ক্রীতদাসটিকে জিজ্ঞেস করলেন, তোমার রোজগার কত? সে উত্তর দিল, আমার রোজগার তিনটুকরো রুটি । যা আপনি এই মাত্র দেখেছেন । বুল্লাহ রাদি. এরপর জিজ্ঞেস করলেন, “তুমি কেন কুকুরটিকে সবটুকু দিয়ে দিলে?” সে উত্তর দিল, “সাধারণত এ তলাটে কুকুর দেখা যায় না। এই কুকুরটি নিশ্চয়ই অনেক দূর থেকে এসেছে । আমি তাকে ক্ষুধার্ত অবস্থায় চলে যেতে দিতে পারি না।” আব্দুল্লাহ রাদি. জিজ্ঞেস করলেন, “কিন্তু তুমি আজ কি খাবে?” ক্রীতদাসটি বলল, “আমি ধৈর্য্য ধারণ করবো । আমি আমার সারাদিনের উপার্জন আল্লাহর এই ক্ষুধার্ত জীবকে দিয়েছি ।” আব্দুল্লাহ রাদি. বললেন “সুবহানাল্লাহ! মানুষ বলে যে আমি খুব সদাশয় এবং দয়ালু। এই ক্রীতদাস দেখি আমার থেকেও বেশী সদাশয় এবং দয়ালু ।” এই ঘটনার পর তিনি বাগান এবং ক্রীতদাসকে কিনে নিলেন। তিনি ক্রীতদাসটিকে মুক্তি দিলেন এবং বাগানটি তাকে দান করলেন । (এই গল্পটি ইমাম গাজালী রাহ. কর্তৃক কিমইয়া-ই সা'দাহতে বর্ণিত হয়েছে) এই ধরনের দয়ালু এবং নরম মনের মানুষ ইসলাম ধর্মের দান। ইসলাম শক্রতা এবং হিংসা উৎপাটন করার জন্য এবং সমাজে ধনী ও দরিদ্ের মধ্যে সামাজিক সমতা এবং ভালবাসা বহাল রাখার জন্য যাকাত দেয়াটা বাধ্যতামূলক করেছে। ইসলাম স্বেচ্ছামূলক দান-খয়রাতকেও উৎসাহিত করে যা ইসলামিক ভ্রাতৃতবোধকে উচ্চ স্তরে প্রতিষ্ঠিত করার

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।