The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০৬৫০ ₹২্লশ» আল্লাহপ্রেমের গোপন কথা ন্যায়বান কিন্তু তারা সবসময় তাদের ক্ষমতার অপব্যবহার করে থাকে । ফেরেশতাদের মত আত্মার অধিকারীরা মন্দ লোকের পাশে বাস করে। প্রথম জন সত্যকে আবিষ্কারের এবং ভাল বান্দা হওয়ার চেষ্টা করে । অন্যদিকে মন্দ লোকটি প্রবৃত্তির দাস। সে মনে করে যে, সুখ হলো খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ এবং সমাজে উচু অবস্থান হাসিল করা । সম্পূর্ণ বিপরীতধর্মী ব্যক্তি ছারা আকীর্ণ পৃথিবীতে একজন মানুষের বাস করা কঠিন এক পরীক্ষা । তথাপি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা জরুরী এবং এই পৃথিবীতে এটাই আমাদের সত্যিকারের লক্ষ্য। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য খারাপ প্রবণতার চাইতে ভাল নৈতিকতা বোধের বিকাশ প্রয়োজনীয় । আমাদের সত্তায় অবশ্যই নৈতিক উৎ্কর্ষতা সথ্গার করতে হবে । মানবদেহ মাটি থেকে তৈরী এবং আবার মাটিতেই ফিরে যায় । আমরা যদি পশু প্রবৃত্তি ধারন করি, তবে “তাযকিয়াহ' এবং “তাসফিয়াহ' ব্যবহার করে নিজেদেরকে তা নিয়ন্ত্রন করতে হবে । অন্যথায় আমাদের মধ্যে অবস্থিত অহংকারের মন্দ দিকগুলোর হাত থেকে আমরা রেহাই পাবো না। কেননা এই দিকগুলো আমাদের আত্মাকে দুর্বল করে দেয়। ফল আমাদের ভুল বা সঠিক কাজ করতে অনুপ্রাণিত করে; সত্যিকারার্৫থে সেই সফলকাম হয় যে অহংকারকে পরিশুদ্ধ করে এবং যে পারে না সে দূর্দশাগ্ন্ত হয়।” 'শোম্স্‌, ৯১:৭-১৩) নিয্ললিখিত উপদেশের মাধ্যমে মওলানা রুমী সঠিক এবং ভুল ধারণা দু'টোকেই ব্যাখ্যা করেছেন: “হে সত্যের পরিবাজক! তুমি কি সত্য কি তা জানতে চাও? মুসা কিংবা ফেরাউন কেউই মারা যায়নি! তারা তোমার মধ্যেই রয়েছে । তারা তোমার মধ্যে লুক্কায়িত। তোমার ভিতরেই তারা পরস্পরের সাথে অনবরত যুদ্ধ করে চলেছে। সুতরাং তোমার মধ্যেই তাদের খোজ কর। রূমী বলেন: “প্রয়োজনাতিরিক্ত খাদ্য গ্রহণ কর না। কারণ পরিশেষে এই দেহ মাটির কাছেই বিসর্জিত হবে। পরিবর্তে তোমার আত্মার ক্ষুধা মেটাও | এটাই শুধু স্বর্গলোকে যাবে এবং সম্মানিত হবে। অল্প পরিমাণে সুস্বাদু খাবার দিয়ে তোমার শারিরীক ক্ষুধা নিবৃত্ত কর। কেননা যারা প্রয়োজনাতিরিক্ত খাদ্য গ্রহণ করে তারা অহংকারের দাস এবং কালক্রমে একটি অগ্রীতিকর ভবিষ্যৎ এর শিকার হয়। তোমার আত্মাকে আধ্যাত্মিক খাদ্য দাও। তাকে পরিপক্ক চিন্তার খোরাক, সূক্ষ্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক খাদ্য দাও । যাতে করে সম্ভাব্য সক্ষম উপায়ে তার যেখানে যাবার কথা সেখানে যেতে পারে ।”

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।