ভূমিকা হাজারো শুকরিয়া সর্বোচ্চ প্রশংসার অধিকারী সেই মহান আল্লাহ্ তা'আলার যিনি তার অসহায় বান্দাদের তীর প্রতি অকৃত্রিম বিশ্বাসের আনন্দ এবং শান্তির আশির্বাদপুষ্ট করে সৃষ্টি করেছেন । তার নামেই শুরু করছি। বিশ্ব জগতের অহংকার নবী হযরত মুহাম্মাদ সা.- এর উপর আশীর্বাদ এবং শান্তি বর্ধিত হোক। যিনি মানব জাতিকে অন্ধকার থেকে অসীম আলোর দিকে পরিচালিত করেছেন । সর্বশক্তিমান আল্লাহর অস্তিতৃশীল সৃষ্টির পেছনে অনন্য গোপন রহস্য হল ভালবাসা । আর এ কারণেই যেখানে ভালবাসা নেই সেখানেই অবনতি । আর সেখানেই পূর্ণাঙ্গতার প্রকাশ ঘটে যেখানে এই অনন্য অনুভূতি অর্থাৎ ভালোবাসা রয়েছে। মাওলানা জালালুদ্দিন রুমী রাহ. যেখাবে এর ব্যাখ্যা দিয়েছেন- আল্লাহ্ মেঘের কানে একটি গোপন কথা ফিস ফিস করে বলেছেন; আর তা করা মাত্রই মেঘ বৃষ্টিরূপী কান্না হয়ে ঝরে পড়েছে । কখনও তিনি সেই অনন্য রহস্য দিয়ে গোলাপকে সৃষ্টি করলেন, গোলাপ রং এবং সুগন্ধ দ্বারা সৌন্দর্য্যমন্ডিত হয়ে উঠলো । সেই গোপনীয়তা দিয়ে পাথর সৃষ্টি করলেন আর পাথর খনির এশ্বর্যের উৎস হয়ে উঠল। সেই সৃষ্টির শক্তি তিনি মানুষকেও প্রদান করলেন এবং তাদের মধ্যে একজনকে এই শক্তি দিয়ে এতটাই বলীয়ান করলেন যে অনন্ত পর্যন্ত এই নশ্বর জীবনকে তিনি আলোকিত করবেন । সেই গোপনীয়তা হল ভালবাসার গোপন রহস্য ৷ সে কারণে মানুষ শুধুমাত্র সেই পথেই সর্বশক্তিমান আল্লাহ এবং তার বার্তাবাহক নবীজী সা.-এর দয়া এবং আনুকুল্য লাভ করতে পারে এবং কালক্রমে এই পৃথিবীতে ও পরকালে মুক্তি লাভ করতে পারে । আর এটাই হল ভালবাসার গোপনীয়তার ভিতরে লুকায়িত সরল সত্য । যারা এই সরল সত্যটা জানে এবং এর অনুশাসনগুলো মানেও তারা প্রগাঢ় এক আবেগ এবং হৃদয়ে এক অভূতপূর্ব উল্লাস অনুভব করে। ঠিক যেমন নবীজীকে ভালবেসে গাছের গুড়ি কেঁদে তা অনুভব করে। এই স্তরের ভালবাসা মানুষকে পূর্ণাঙ্গতার পর্যায়ে এবং কোন কিছু সৃষ্টির সাফল্যে পৌছে দেয় এবং এর আরও একটা বৈশিষ্ট্য হল যে, এই স্তরে পৌছালে মানুষ সরল এক অর্থে আলোর দিকে পৌছে যায়। আসলে এই পথে চলতে পারার জন্য দরকার বিবেক সম্পন্ন এবং সত্যবাদী বিশ্বাসীর সঙ্গ । এই ধরনের সতীর্থদের ততদিন পর্যন্ত দরকার যতদিন ০9৬৫০
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।