প্রদান করেছেন। দু'টোর মধ্যে অবিরাম সংঘাত চলে । এটাই পরীক্ষা । অতএব সবচে' উন্নত সৃষ্টি মানুষ এই দু'য়ের সংঘাতে অহংকার জয়ী হলে পশুতে পরিণত হয়। আর আত্মা জয়ী হলে ফেরেশতার পর্যায়ে উন্নীত হয়। আত্মা এবং অহংকারের মধ্যে অব্যাহত সংঘ্বাম এবং প্রচেষ্টার দ্বারাই নির্ধারিত হয় তাদের সঠিক অবস্থান । অতএব সমস্ত প্রাণীদের মধ্যে মানুষেরই পরিশুদ্ধতা তাযকিয়াহ্ এবং নৈতিক উত্কর্ষতার সবচে' বেশি প্রয়োজন । সর্বশক্তিমান আল্লাহ কুরআনে বলেন যে, “তাযকিয়াহ্* এবং “তারবিয়াহ* থেকে যে জীবন বহু দূরে অবস্থান করে তা পশুতুল্য। হয়তো তার চেয়েও নিমের । “অনেক জ্বীন এবং মানুষের জন্য আমরা জাহান্নাম সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে যা ছারা তারা কিছুই উপলব্ধি করে না, চক্ষু আছেষা দ্বারা তারা কিছুই দেখে না এবং কান আছেযা দ্বারা তারা কিছুই শোনে না। তারা গবাদিপশুর মত, শুধু তাই নয়, আরও বিপথগামী । কেননা তারা সতর্কবাণী সম্পর্কে অসচেতন।” (আ'রাফ, ৭: ১৭৯) মানুষের এই ছৈত বৈশিষ্ট্য, দুর্বলতা এবং সবলতা, তাদের মনো:জগত এবং বাহ্যিক জীবনের কঠোর টানা-পোড়েন থেকে উদ্ভুত হয়। মানুষ বিশ্বাস স্থাপনকে মেনে নিয়েছে যা পাহাড় মানতে অস্বীকার করেছে। কারণ তারা দায়িত্ব নিতে ভয় পায়। এই টানা পোড়েনগুলো কাটিয়ে ওঠা কঠিন। এটার কারণ নৈতিক উত্কর্ষতার অধিকারী হলে মানুষ আল্লাহর কাছাকাছি পৌছায় । এবং একই সময় মরণঘাতী পাপ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। যে সমস্ত মানুষের মাঝে শান্তি নেই তাদের হৃদয় পশুর বৈশিষ্ট্য দ্বারা পূর্ণ । অর্থাৎ তাদের মনোজগত পশুতুল্য। তাদের কেউ কেউ শৃগালের মত ধূর্ত, কেউ কেউ হায়েনার মত হিংস্র, কেউ পিপীলিকার মত পরিশ্রমি, কেউ আবার সাপের মত বিষাক্ত। কেউ ভালবেসে ঠোকরায়, কেউ জৌকের মত রক্ত চোষে, কেউ আবার হাসতে হাসতে তার বন্ধুর পিঠে ছুরি বসায় । এসব কিছুই পশুদের বিচিত্র বৈশিষ্ট্য । প্রত্যেকটি মানুষ, যারা তাদের অহংকার থেকে মুক্ত নয় এবং কালক্রমে একটি ভাল চারিত্রিক বৈশিষ্ট্য মপ্তিত হতে পারে না, তারা তাদের নিজস্ব অশুভ প্রবণতা দ্বারা আচ্ছন্ন থাকে । কিছু মানুষের শুধুমাত্র একটি পশু প্রবৃত্তি থাকে । অন্যদিকে, অনেকের বেশি থাকে। সেগুলো খুঁজে বের করা জ্ঞানী লোকের পক্ষে কঠিন নয়; মনে কি আছে চেহারায় তার প্রতিফলন পড়ে। এই পৃথিবীতে ইতিবাচক প্রবণতা সম্পন্ন মানুষ এবং নেতিবাচক প্রবণতা সম্পন্ন মানুষ পাশাপাশি বাস করে। এই অবস্থার আংশিক সাদৃশ্য পাওয়া যায় একটি আস্তাবলে। বদমেজাজী হিংস্র পশুর সাথে একটি মনোরম গজলা হরিনকে যদি রাখা যায় তার সাথেই তাকে থাকতে হবে । কখনো কখনো একজন কৃপন একজন বদান্যলোকের সাথে পাশাপাশি বাস করে । একজন জড়বুদ্ধি লোকের পাশে একজন বিচক্ষন লোক, একজন দয়ালু লোকের পাশে একজন পাষান হৃদয়ের মানুষ বাস করে। কৃপনরা নিষ্ঠুর, তারা ভীতু এবং অন্যদের সেবা করতে অনিচ্ছুক । জড়বোদ্ধরা প্রাজ্জদের বুঝে না; নিষ্ঠুর লোকেরা ভাবে যে, তারা ০9৬৫০
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।