The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

মানবজাতির বাস্তবতা সওগাত দিয়ে পূর্ণ করেছেন ফোথিয়া, ৪৫:১৩) এছাড়াও তিনি ঘোষণা করেছেন, পূর্ণতার এই নিয়ামতের পরিবর্তে মানবজাতিকে কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে । জীবনের সাধারণ ধারা অব্যাহত রাখার জন্য তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের এশ্বরিক নিয়ম এবং মানুষের জন্য নিদিষ্ট নিয়মের মাধ্যমে স্বাধীনতা এবং দায়িতৃবোধের মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য স্থাপনের জন্য সমন্বয় সাধন করেছেন । কুরআনের নিম্নলিখিত আয়াতে, সর্বশক্তিমান আল্লাহ মানবজাতিকে বিশ্বব্ক্মাণ্ডের সাথে সঙ্গতি রেখে এক যোগে কাজ করার আদেশ দিয়েছেন, “এবং তিনি এই নভোমগ্ুলকে অনেক উপরে উন্নীত করেছেন এবং প্রয়োজনীয় ভারসাম্য লংঘন না করার জন্য তিনি সুবিচারের ভারসাম্য ছাপন করেছেন।” রোহমান, ৫৫: ৭-৮) তথাপি যারা এই পৃথিবীতে আমাদের অস্তিতের রহস্যময়তা সম্পর্কে অসচেতন তারা এই এশ্বরিক শৃঙ্খলা এবং সর্বশক্তিমান আল্লাহ যে অপার সৌন্দর্য্যের সৃষ্টি করেছেন তার সাথে সঙ্গতি রেখে কাজ করতে পারে না। কারণ তারা জাগতিক আনন্দ এবং পার্থিব বিষয়াদির সাথে অতিমাত্রায় সংশ্লিষ্ট । দুর্ভাগ্যবশত: এই ধরনের লোকেরা অসচেতনতা এবং অজ্ঞতার ফীদে পড়ে তাদের জীবনকে অপচয় করে । শুভ এবং অশুভ, মানুষের মনের এই দুইটি পরস্পরবিরোধী প্রবণতার মধ্যেই মানবজাতির বাস্তবতার রহস্য লুক্কায়িত আছে। এই প্রবণতাগুলো মানুষকে দেয়া হয়েছে এশ্বরিক পরীক্ষার অংশ হিসেবে, যা বিকল্প বাছাই এবং বিচিত্র চরিত্রের শুভ বা অশুভের দিকে ঝুঁকে পড়ার মাধ্যমেই শুধুমাত্র সম্ভব । মানুষকে তার জীবনের প্রধান ঝৌক শুভ প্রবণতাগুলোর দিকে প্রবাহিত করার জন্য তাদের মরমী এবং মননের শক্তিই যথেষ্ট নয়৷ যদি তা না হত তবে সর্বশক্তিমান আল্লাহ মানবজাতির প্রথম নবী হযরত আদম আ.. সৃষ্টি করতেন না এবং তাকে এশ্বরিক সত্য প্রদান করতেন না। যা তাকে ইহকাল এবং পরকালের স্বাচ্ছন্দ্য এবং শান্তি পাওয়ার লক্ষ্যে পরিচালিত করেছে। প্রকৃতপক্ষে মানবজাতির সমস্ত মরমী এবং মননশীল ক্ষমতা সহজেই হয় শুভ, নয় অশুভ প্রবণতা অর্জনের কাজে লাগানো যায়। যেমন এসব ক্ষমতার মধ্যে একটি হল, যৌক্তিক মন। এই মন অনেকটা উভয় দিকে ধারালো একটি তলোয়ারের মত যা পাপপূর্ণ বা নৈতিক মুল্যবোধসম্পন্ন কাজ করতে পারে । শুধুমাত্র যুক্তি দিয়ে সর্বোৎকৃষ্ট নৈতিক গুণাবলী অর্জন করা সম্ভব নয়। এরপরও এই একই মন মানুষকে জানোয়ার স্তরেরও নিচে ০9৬৫০

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।