ইহসান এবং মুরাকাবা ৮-৬৪৬০৯ পত্রী বিবি খাদিজাকে এবং তার চাচা হামজাকে, যিনি তাকে পীনত্তলিকদের হাত থেকে রক্ষা করেছিলেন এবং ছয় সন্তানের মধ্যে পাচজনকেই হারিয়েছেন। তিনি এই সব দুর্দশাকে বিনীত সমর্পনের সাথে গ্রহণ করেছেন। নবীজি সা. বলেছিলেন, কুরআনের “হুদ" নামক সুরার এই আয়াতটি তাকে বুড়ো করে দিয়েছে- “সঠিক পথে চলা অব্যাহত রাখো যে নিদের্শ তোমাকে দেয়া হয়েছে...” । (তিরমিযী, তাফসির, ৫৬/৬) বিভিন্ন কঠিন পরীক্ষা এবং অপেক্ষমান মনোবিক্ষেপ, যেমন অন্ধ আবেগের কারণে আল্লাহকে পাওয়া পথটি দীর্ঘ এবং সংকীর্ণ । এই পথে চলতে হলে বিশাল দায়িতশীলতার দরকার । যা এত ভারী যে এমনকি নবীজির চুলও সাদা হয়ে গিয়েছিল। আল্লাহর ওলীরা তার নিখুঁত বান্দা হতে তাদের অক্ষমতার কথা উল্লেখ করেছেন । বিশেষত: সীমাহীন স্বগীয়ি প্রকাশের সাথে একান্ত হওয়ার শক্তি তাদের নেই । যেমন, “হে প্রভূ! আপনি আপনার যা প্রাপ্য সে অনুযায়ী দেয়ার জন্য আমরা আপনাকে যথেষ্ট ভাবে জানি না...” (মুনাভি, আলফাইযুল 4 কাবির, ২য় খণ্ড ৫২০) এই বাস্তবতার আলোকে আমাদের উচিৎ “ইহসান' এবং নজরদারির ব্যাপারে এসবের প্রতীক নবীজির অনুসরণে জীবন কাটানোর আগে আমাদের উপর ত্রষ্টার সার্বক্ষণিক নজরদারির ব্যাপারে সচেতন হওয়া । তিনি কতটা ধৈর্য্যশীল ছিলেন এবং আমরা কতটা? তিনি কতটা সদাশয় এবং অনুগত ছিলেন এবং আমরা কতটা, তিনি প্রার্থনা, রোজা, দান-খয়রাত এবং বিশ্বাসের স্বীকৃতিতে কতটা আন্তরিক ছিলেন এবং আমরা কতটা? সঠিক ও সরল পথে চলতে তিনি কতটা নিবেদিত ছিলেন এবং আমরা কতটা? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের আন্তরিকভাবে দিতে হবে । সংক্ষেপে, আমাদের নবীজির জীবনের সাথে এই সব প্রশ্নের তুলনার আলোকে নিজের জীবন সংগঠিত করতে হবে । নবীজি ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত মানবজাতির জন্য সবচে' আদর্শস্বরূপ এবং আমাদের ইহকাল ও পরকালের প্রধানতম সাক্ষী ও মধ্যস্থতাকারী। “ইহসান' এবং মুরাকাবার পর্যায়ে পৌছানোর জন্য আমাদের অহংকার পরিশুদ্ধ করার মাধ্যমে হৃদয়কে তৈরী করা প্রয়োজন। যাতে হৃদয় স্বাচ্ছন্দ্যের সাথে আমাদের কাছে আত্মসমর্পন করতে পারে । আমাদেরকে সেসব লোকদের মধ্যে গন্য করা দরকার যাদের উল্লেখ এই আয়াতটিতে করা হয়েছে, “যে অহংকে পরিশুদ্ধ করে, সেই সত্যিকারার্থে সফলকাম |” (শামস্, ৯১:৯) নিয় লিখিত বিষয়গুলো সতর্কতার সাথে পালনীয়, - বৈধ বা হালাল উপায়ে অর্জন সম্পর্কে সতর্কতা - অন্য মানুষের এবং আল্লাহ্র সৃষ্ট অন্য প্রাণীদের অধিকার সংরক্ষণ ০9৬৫০
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।