ইহসান এবং মুরাকাবা ৮-৬৪৬৫৯ একদিন ওয়েস আল কারনিকে তার মাতা জিজ্ঞেস করলেন: “হে আমার পুত্র । কিভাবে তুমি সারারাত ধরে ইবাদত করতে পারো? কারনি উত্তর দিলেন, “ও আমার প্রিয় মা। আমি খুব যত্রের সাথে আল্লাহর ইবাদত করি। আমার হৃদয় করুণাধারায় এতটাই সিক্ত হয় যে, আমি না ক্লান্ত বোধ করি, না আমার শারিরীক বোধগুলো কোন সাড়া দেয় । আমার মনেই হয় না যে রাত এত দীর্ঘ।” তার মা তাকে প্রশ্ন করলেন, “ইবাদতে থাকে যাকে “খুশু” বা আন্তরিক ভয়মিশ্রিত শ্রদ্ধা বলে, তা আসলে কী?” তিনি উত্তর দিলেন, “এটা হল, এমন একটা শারিরীক পর্যায় যখন শরীরে বলম গেঁথে দিলেও ব্যথা অনুভূত হয় না।” এই প্রেক্ষিতে ইসলামের ইতিহাস থেকে আর একটি বিখ্যাত গল্প উদ্ধৃত করা গেল। একবার এক যুদ্ধে আলী রা. পায়ে বলম ঢুকে যায়৷ তার সতীর্থরা সেই বলম টেনে তোলার চেষ্টা করলেন। কিন্তু খুব বেদনাদায়ক হওয়ার কারণে তারা তা পারছিলেন না। তারপর আলী রা. বললেন, “আমাকে ইবাদতে মগ্ন হওয়ার সুযোগ করে দাও এবং তারপর তোমরা চেষ্টা কর।” তার কথানুযায়ী তারা কাজ করল বেং তারা সহজেই বলমটি টেনে বের করে ফেলতে পারলো । তার ইবাদত শেষ হবার পর তিনি জিজ্ঞেস করলেন, “তোমরা কী করেছ?” তারা উত্তর দিল, “আমরা ওটা টেনে বের করেছি।” এই ঘটনাটি প্রমাণ করে যে, সেই সময় আলীর শরীরে জাগতিক কোন অনুভূতি ছিল না; বরঞ্চ তিনি সৎ এবং ভয় মিশ্রিত শ্রদ্ধার সাথে ইবাদত করার দরুণ আধ্যাত্মিক আনন্দের দিকে তার সমস্ত ইন্দ্রিয় নিবদ্ধ ছিল। এটা পারহিত এবং সতর্কতার একটি পরিস্কার এবং প্রাঞ্জল চিহৃ। আনন্দের সাথে ইবাদত করা এবং ক্লান্ত না হওয়া শুধুমাত্র ইহসানের অনুভূতি থাকলেই সম্ভব। যে হৃদয় ইহসানের কোন বোধ অনুভব করে না, সে প্রার্থনার সময় ক্লান্তি অনুভব করে। যদি এ ধরনের লোক ধনাঢ্য হয় এবং দান-খয়রাত পরিহার করে চলে, তার কারণ হল সেই ব্যক্তি বিশ্বাস করার আনন্দ উপভোগ করতে পারে না। অতএব, আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে, একাগ্রতার সাথে প্রার্থনা, আন্তরিকতা সহকারে দান-খয়রাত, আনন্দের সাথে রোজা এবং ভালবাসার সাথে হজ পালন এসবই “ইহসান'- এর ফল। আল্লাহকে স্মরণ করার মাধ্যমেই শুধু “ইহসান' এবং মুরাকাবা বা নজরদারির পর্যায়ে পৌছানো সম্ভব । এই স্মরণ করার মাধ্যমেই আল্লাহর সাথে হৃদয় এবং মস্তিস্কের সংযোগ ১০১] ০9৬৫০
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।