The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০৬৫০ ক্$ল»১ আল্লাহপ্রেমের গোপন কথা হয়েছে, “জেনে রেখো, আল্লাহ মানুষ এবং তার হৃদয়ের মাঝখানে চলে আসেন ।” (আনফাল, ৮:২৪) আল্লাহর যে বান্দা এই শ্রেণীতে পড়ে সে আল্লাহতে বিশ্বাসের সত্যিকার স্বাদ উপভোগ করতে পারে। তাদের প্রভূ তাদেরকে সরাসরি অর্থাৎ কোন মাধ্যম ছাড়াই জ্ঞান প্রদান করে থাকেন। এই জ্ঞানের মাধ্যমে তারা বিশ্ববন্মাগুর পৃষ্ঠাগুলো পড়তে সক্ষম হতে শুরু করে । তারা অস্তিতের রহস্য এবং প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারে । কুরআনে আছে: “অতএব আল্লাহকে ভয় করো এবং আল্লাহই তোমাদেরকে শিক্ষা দান করেন ।” বোকারাহ্‌, ২:২৪২) এটা সেই নজরদারির অনুভূতি যা ইউসুফ নবীকে একজন প্রলুব্ধকারী সুন্দরীর নারীর ফাদে পড়া থেকে রক্ষা করেছিল। তিনি সেই ফাদ থেকে ইহসান" এবং “মুরাকাবা' বা নজরদারির মাধ্যমে রক্ষা পেয়েছিলেন। সুতরাং, আল্লাহর ধ্যানের অনুভূতি মানুষের হৃদয়ে স্থাপন এবং সেই অনুযায়ী কাজ করা উচিৎ। আর এই অনুভূতিই তাকে তার প্রভুর সাথে মিলতে সক্ষম করে। অন্যথায়, শুধুমাত্র “ইহসান' এবং “মুরাকাবা” এ দুটো শব্দ উচ্চারণ হৃদয়ের জন্য কোন কাজে আসে না। ভালবাসার অনুভূতি ক্ষণস্থায়ী সত্তাকে শ্বাশ্বত সত্তার দিকে টেনে নিয়ে যায়। একবার যদি এই ভালবাসার অনুভূতি উন্নীত হতে পারে । এই অবস্থান বৈষয়িক বস্তুকে হীন জ্ঞান করে । সেগুলোর প্রকৃত মূল্য তখন নিহিত থাকে সেগুলো বিলিয়ে দেয়ার মধ্য দিয়েই। আল্লাহর প্রতি ভালবাসার জন্য হৃদয়ের জ্বীলানী হল একসারি ভাল কাজ; এই ধরনের কাজ তার প্রেমাস্পদ আল্লাহকে আনন্দ দেয়। একটি নদী যখন সাগরে মিশে যায়, তখন এর নিজস্ব স্রোত এবং রং সাগরেই বিলীন হয়ে যায়। এটা আর নদী থাকে না। “ইহসান'-এর ক্ষেত্রেও এটাই সত্য । এটা আল্লাহতে ব্যক্তির অবিলুপ্তি মনুষ্য আত্মার মধ্যে প্রভুর গুণাবলীর প্রকাশ । ইহসানের আরেক অর্থ হলো, পরোপকার। অতএব, আমরা বলতে পারি বিশ্বাসের মূল হলো পরোপকার । একাগ্রতা বা আন্তরিকতা, দয়া এবং প্রার্থনায় ভয় মিশ্রিত শ্রদ্ধা আচার অনুষ্ঠান এবং অভিমন্ত্রন পরোপকারের মাধ্যমে লাভ করা সম্ভব । ইবাদতের প্রতিটি আচরণ একাগ্রতার শাখা থেকে বেরিয়ে আসা অঙ্কুর । দয়ায় মধ্যে দিয়ে তা ফুল ফোটায় এবং অবশেষে ভয় মিশ্রিত শ্রদ্ধার মধ্যে ফল-এ পরিণত হয়। সঠিক পথে থাকার অর্থ, প্রভুর সর্বত্র বিরাজমানতা সম্পর্কে জ্ঞাত এবং সে অনুযায়ী আচরণ করা । শুধু অন্য মানুষের সাহচার্ধ্য থাকার সময় নয়, বরঞ্চ যখন সে একা তখনও এবং এই বোধ নিয়ে থাকা যে স্রষ্টা তাকে সব সময় লক্ষ্য করছেন। তাসাউফ, তার সকল তত্ত এবং চর্চা নিয়ে হৃদয়কে এই অবস্থানে পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করে। আল্লাহর ওলীরা তাদের পুরো জীবনকালে এই ্রক্রিয়ারই শিক্ষার্থী ।

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।