The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

*»দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা না, আসমানে ও জমিনে যা কিছুই আছে সেসব কিছু সম্পর্কে আল্লাহ অবহিত? কোথাও তিনজনের গোপন পরামর্শ সভা হলে তার মধ্যে চতুর্থজন আল্লাহ । এমনকি পাচজন থাকলে, ষষ্ঠতম হলেন আল্লাহ । এর থেকে বেশীও না কমও না। কিন্তু তিনি সব সময় তাদের সাথে থাকেন তারা যেখানেই থাকুক না কেন; অতঃপর তিনি তাদের জানাবেন পুনরুথ্থান দিবসে তারা কি করেছিল; নিশ্চয়ই আল্লাহ্‌ সব বিষয়ে জ্ঞাত।” (মুজাদিলাহ্‌, ৫৮:৭) উমর রা. তার খেলাফতের সময়ে মু'আয রাদি.-কে বানু কিলাব নামের একটা গোত্রের কাছে মিশনে পাঠালেন। মিশনের উদ্দেশ্য ছিল, প্রয়োজনীয় মূল্য পরিশোধ করা, পণ্য খালাস করা এবং ধনীদের কাছ থেকে সংগৃহীত অর্থ গরীবদের মাঝে দান-খয়রাত হিসেবে বিলিয়ে দেয়া। মু'আয রাদি. তার প্রতিটি মিশন খুব যত্রের সাথে সম্পন্ন করতেন এবং কিভাবে তিনি মানুষের হৃদয় জয় করতেন সেই সব চমৎকার গল্প করতেন। ফিরে আসার পর তার পরনে একটি মাত্র কাপড় থাকতো যা দিয়ে তিনি তার গলা, সূর্য এবং ধুলা দিয়ে রক্ষা করতেন । একদিন তার পত্রী তাকে জিজ্ঞেস করলো, “যাদেরকে বিশেষ উদ্দেশ্যে পাঠানো হয় সে ধরনের লোকদের অর্থ-কড়ি দেয়া হয় এবং পরিবারের জন্য উপহার সামঘীও পাঠানো হয়। আমাদের জন্য তোমার সেই উপহার সামগ্রী কোথায়?” মু'আয উত্তর দিলেন, “আমি কি নিলাম এবং কি দিলাম তার হিসাব রাখার জন্য একজন ইন্সপেক্টর সব সময় আমার সাথে ছিল।” তার বউ তার উপর রেগে গেল এবং বলল, “নবীজি তোমাকে বিশ্বাস করতেন এবং আবু বকর রা.-ও তাই করতেন । এখন উমর রা.-এর সময়ে তিনি তোমার সাথে একজন ইন্সপেক্টরকে পাঠিয়েছেন। তিনি কি তোমাকে বিশ্বাস করেন নাঃ” তার এ কথাগুলো প্রথমে উমর রাঘি.-এর বউ এর কানে গেল এবং তারপর উমরের কর্নগোচর হল । উমর মু'আয রাদি.-কে ভৎর্সনার সুরে জিজ্ঞেস করলেন, “এসব কি? কেন তুমি বলেছ যে একজন ইন্সপেক্টরকে তোমার সঙ্গে পাঠানো হয়েছে? তুমি কি মনে করনা যে আমি তোমাকে বিশ্বাস করি? মু'আয রাযি.-এর উত্তর দিলেন, হে বিশ্বাসী কমান্ডার! এটা আমার পত্রীকে বলা একটা গল্প মাত্র। আসলে যে ইন্সপেক্টরের কথা আমি বলেছি। তিনি আপনি নন। তিনি ছিলেন ৯৮] আল্লাহ । যে সেবা আমি দিয়েছি তার পরিবর্তে কোন কিছুই আমার নেয়ার ইচ্ছা হয়নি...” ০9৬৫০

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।