ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৯৮ ইসলামী আইন ও বিচার ছাদের উপরের শূন্যস্থান বিক্রি অবৈধ হওয়ার কারণ হলো, সাধারণত এ ধরনের ক্রয়-বিক্রয় অনর্থক ঝগড়ার সৃষ্টি করে। একই কারণে ঘর-বাড়ি ছাড়া শুধু শূন্যস্থান বিক্রিও অবৈধ । যেমন- একজনের কাছে দশফুট উর্ধ্বসীমা পর্য্ত বিক্রি করা হলো আরেকজনের কাছে দশফুট থেকে বিশফুট উ্ধ্বসীমা পর্যস্ত বিক্রি করা হলো। ২.১৫ বাই' ফাসিদ : যে ক্রয়-বিক্রয় মূলগতভাবে শরীয়তসম্মত; কিন্তু গুণগত দিক দিয়ে শরীয়ত সম্মত নয়, তাকে বাই" ফাসিদ*ং বলে। যেমন-অনেক গাড়ী থেকে নির্দিষ্ট না করে কোন একটি গাড়ী বিক্রি অথবা অনেক ঘর থেকে একটি ঘর বিক্রি করা। অনেক গাড়ী থেকে নির্দিষ্ট না করে কোন একটি গাড়ী বিক্রি করা হলে কাঙ্থিত গাড়িটি নির্ধারণে উভয়ের মধ্যে কোন বিবাদ দেখা দিলে উক্ত ক্রয়-বিক্রয় ফাসিদ হয়ে যাবে । বাই” ফাসিদে মালামাল ক্রেতার হস্তগত হলে তিনি তার মালিক হবেন এবং ক্রয়-বিক্রয় বৈধ কার্যকর হবে। বাই" ফাসিদের অধীনে ক্রেতার হস্তগত অবস্থায় মালামাল ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হলে ক্রেতা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। বাই' ফাসিদ এর প্রকার : ১. অজ্ঞাত বস্ত বিক্রি করা : পণ্য অথবা মূল্যের কোন একটি অজ্ঞাত থাকলে তা ক্রয়-বিক্রয় করা বাই' ফাসিদ হবে । কেননা এ ধরনের অজ্ঞতা পণ্যটি সমর্পণ ও মূল্য গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ।* ২. শর্তযুক্ত বিক্রি : শর্তসাপেক্ষে কোন পণ্য বিক্রি করা বাই' ফাসিদ। যেমন-কোন ক্রেতা বিক্রেতাকে প্রস্তাব করলেন, আমি আপনার কাছে এ বাড়িটি এ মূল্যে বিক্রি করলাম, যদি অমুক ব্যক্তি তার বাড়িটি আমার কাছে বিক্রি করে। অনুরূপভাবে ভবিষ্যত সময়ের সাথে শর্তযুক্ত করে বিক্রি করাও বাই" ফাসিদ।৯ যেমন-কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে বললো, আমি আগামী মাসে আপনার কাছে এই গাড়িটি এত মূল্যে বিক্রি করলাম। ৩. অদৃশ্য বস্তু বিক্রি : অদৃশ্য বস্তর ক্রয়-বিক্রয় ফাসিদ। কেউ কোন অদৃশ্য বস্ত ক্রয় করলে ক্রেতা কর্তৃক তা দেখার পর বাই সম্পাদনের ব্যাপারে ক্রেতার স্বাধীনতা থাকবে ।* তবে মোড়কে আবৃত খাদ্য-দ্রব্য, ওষধ ইত্যাদি না দেখেই ক্রয় করা বৈধ । কেননা তাতে প্রতারণার আশঙ্কা কম। ৯». হানাফী মাযহাব অনুযায়ী বাই' বাতিল ও বাই' ফাসিদের মধ্যে পার্থক্য রয়েছে, এছাড়া সকল ইমামদের মতে- এতদুভয়ের মাঝে পার্থক্য নেই। আব্দুর রহমান আল-জাযায়িরী, আল-ফিকহু আলাল মাযাহিবিল আরবায়াহ, প্রাণুক্ত, পৃ. ৫৩৩ ৯৩. প্রাগুক্ত -. প্রাণুজ, পৃ. ৫৩৪ ৯. প্রান্ত, পৃ. ৫৩৪ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।