ব্যবসা-বাণিজ্যে হালাল-হারাম পদ্ধতি : একটি পর্যালোচনা ৯৭ ২.১৩ বাজারের স্বাধীনতায় কৃত্রিম হস্তক্ষেপ : শহরবাসীর গ্রামবাসীর কাছ থেকে মাল ক্রয় করে নেওয়া । তার রূপটা হচ্ছে, গ্রামের লোক মাল নিয়ে শহরের বাজারে এলো চলতি দামে বিক্রয় করে দেয়ার উদ্দেশ্যে । কিন্তু শহরের লোক বলল : এ মাল আমার কাছে রেখে যাও, পরে বেশি দামে বিক্রি করে তোমাকে মূল্য ফেরত দেব। এমতাবস্থায় গ্রাম থেকে আসা লোকটি যদি নিজে মাল বিক্রি করত তাহলে তা সস্তায় রিক্রি হতো । তাতে সে নিজেও মুনাফা লাভ করত এবং ক্রেতারাও লাভবান হতো । সামষ্টিক কল্যাণের কথা চিন্তা করে রাসূল স. বলেছেন, “কোন শহরবাসী যেন গ্রামবাসীর পণ্য বিক্রয় না করে- এ বিষয়ে আমাদের নিষেধ করা হয়েছে । সে লোক তার নিজের ভাই অথবা পিতা হোক না কেন।””৮ অন্য হাদীসে বলা হয়েছে : “জাবির ইব্ন আবিল্লাহ থেকে বর্ণিত, নবী স. বলেছেন, কোন শহরের লোক যেন খ্রামের লোকের পণ্য বিক্রি না করে। তোমরা লোকদের ছেড়ে দাও। আল্লাহ তাদের একজনের দ্বারা অপরের রিযৃক দেয়ার ব্যবস্থা করবেন।”*৯ ২.১৪ ছাদেরর উপরে শূন্যস্থান বিক্রয় : বিভিন্ন দেশে, বিশেষ করে পৃথিবীর উন্নত দেশগুলোতে, ঘনবসতির কারণে ছাদের ওপরের শূন্যস্থান বিক্রির একটা প্রথা চালু হয়েছে। শরীয়তের দৃষ্টিতে এই বিক্রয় সম্পূর্ণ অবৈধ । কারণ ক্রয়-বিক্রয় হালাল হওয়ার জন্য মূল্যের বিপরীতে একটি সম্পত্তি থাকতে হয় । ভিন্ন ভাষায় বিক্রিত বস্তুটি মাল হতে হয়। আর মাল এমন বস্তকে বলা হয় যা কজা করা যায় এবং যার সংরক্ষণ সম্ভব। পক্ষান্তরে ছাদের উপরের শৃন্যস্থানের সম্পর্ক বাতাসের সাথে, ধরা-ছোয়ার উর্ধ্বে এক শৃন্যস্থানে। যা বিক্রিত বস্ত্র হওয়ার যোগ্য নয়। তাই এর বিক্রিও বৈধ নয়।৯ হ্যা, যদি কোন বিল্ডিং বহুতলা বিশিষ্ট হয়; তবে উপরের তলা, নীচ তলা আলাদা আলাদা বিক্রি করা যেতে পারে। কারণ, বিল্ডিং এর উপরের তলা বিক্রিযোগ্য, কজা ও সংরক্ষণযোগ্য বস্ত ।*, ৮৮ ইমাম মুসলিম, আস-সহীহ, অধ্যায় : আল-বুযূ, অনুচ্ছেদ : তাহরীষু বায়ইল হাখিরি লিল-বাদী, প্রাগুক্ত, খ. ৫, পৃ. ৬, হাদীস নং-৩৯০৪ রি 544 9595. ১3০ ৪৪ 0 ৬ ৩ এএ ০১4 ৩০ ৮» ইমাম ইবনু মাজাহ, আস-সুনান, অধ্যায় ; আত-তিজারাত, অনুচ্ছেদ : আন-নাহয়ু আন-লা-ইয়াবি' হাযির লি- বাদি, প্রাগুক্ত, খ. ২, পৃ. ৭৩৪, হাদীস নং-২১৭৬। হাদীসটির সনদ সহীহ (০৩৯০) দেখুন, মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী, সহীহ ওয়া যঈফ সুনান ইবনু মাজাহ, হাদীস নং-২১৭৬ ১৭ 19৮৩ 5১৩ ১৯৬ ৪৪ 9 2 0৪ 29 এড এ এল িঞ। 054০ ৩০ ০ ৯ ০০ ৯ সম্পাদনা পরিষদ, দৈনন্দিন জীবনে ইসলাম, প্রার্ুক্ত, পৃ. ৬১০ ৯১. প্রাগুক্ত ///.10907079071.00)
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।